1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

হাওরের বাঁধে কোন গাফিলতি সহ্য করা হবেনা এমপি প্রার্থী সালমা নজির-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

তাহিরপুর উপজেলার কৃষকের সোনালী স্বপ্ন তাদের বোরো ধান রক্ষায় হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন সুনামগন্জ এক নির্বাচনী এলাকার গন মানুষের নেতা বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নজির হোসেনের সহধর্মিণী বি এনপি সম্ব্যাব্য এমপি প্রার্থী সালমা নজির।

মঙ্গলবার সকাল থেকে নেতা কর্মীদের সাথে নিয়ে হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শন করে এমপি প্রার্থী সালমা নজির বলেন, হাওরের বাঁধ নির্মাণ নিয়ে কোন গোষ্ঠীর গাফিলতি সহ্য করা হবেনা তিনি বলেন বাঁধ সঠিকভাবে নির্মান করতে হবে।কারন এই বোরো ফসল হাওর বাসীর প্রান।নিজের প্রান নিয়েতো কোন গাফিলতি হয়না। তাহলে হাওরবাসীর এক ফসলী বোরো ধান লাখো কৃষকের প্রান তাহলে কেন এই লাখো মানুষের প্রান নিয়ে গাফিলতি করবেন।আপনারা সকলেই অবগত আছেন হাওর অঞ্চলের মানুষ হাওরের মাছ ও ধানের ওপর নির্ভরশীল। অজস্র কৃষক স্বপ্ন নিয়ে হাওরে ধান বোনে। ধানের ভালো ফলন হওয়া নিয়ে স্বপ্ন দেখে। কিন্তু প্রতিবার দেখা যায় একই চিত্র; ধান কাটার মৌসুম যখন আসে তখন পার্শ্ববর্তী দেশের পাহাড় থেকে ঢল নামে। সেই ঢলে উথলে ওঠে হাওরসংলগ্ন সব নদী। মুহূর্তের মধ্যে ডুবে যায় কৃষকের স্বপ্ন। হাওরের কৃষকরা শুধু ধান বোনে না, বোনে স্বপ্নও। এই ধান গোলায় উঠলে ছেলে-মেয়ের বিয়ে দেবে, আত্মীয়স্বজন আসবে, গরম ভাতের ধোঁয়ায় মুখরিত হবে হাওর অঞ্চল। কিন্ত প্রতিবছর সবার বাড়া ভাতে ছাই দিতে যেন প্রস্তুত একটি গোষ্ঠী। প্রতিবার ধানের ফলন দেখে কৃষক যখন স্বপ্ন দেখে তখনই তার হাওররক্ষা বাঁধ ভেঙে ধানের হাওর ডুবে যায়। এমনি বিধান যেন।
অনেক আগে থেকে হাওর রক্ষার জন্য বাঁধ নির্মাণের প্রকল্প আসে। আর যখন প্রকল্পে অনিয়ম গাফিলতি হয় তখনি হাওরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাজ পরে।কোন গোষ্টীর গাফিলতির কারনে যদি কৃষকের স্বপ্ন বাস্তবায়নে বাঁধাগ্রস্ত হয় তাহলে জনগনকে সাথে নিয়ে তার জবাব দেওয়া হবে।

প্রক্ষান্তরে ১৫ ডিসেম্বর হাওর রক্ষা বাঁধের কাজ উদ্ধোধন করে ২৮ শে ফেব্রুয়ারীর মধ্যে শেষ করার কথা থাকলেও এখনো অনেক প্রকল্পে কাজের অগ্রগতি নেই। এদিকে হাওরাঞ্চলের কৃষকরা তার জমিতে সোনালী ধান রোপণের কাজ সমাপ্তির পথে।কৃষকেরা আশা করছেন তাদের সোনালী ফসল রক্ষায় কর্তৃপক্ষ হাওরের বাঁধ দ্রুত গতিতে নির্মান করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com