1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

ছাতক সিমেন্ট কারখানাতে দিনব্যাপী বিভিন্ন টুনামেন্ট’র উদ্বোধন ও পুরস্কার প্রদান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৬৭০ টাইম ভিউ

সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ

ছাতক সিমেন্ট কারখানা সিসিএফ ইন্সটিটিউটের উদ্যোগে সিমেন্ট ফ্যাক্টরি মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯ জানুয়ারি দিনব্যাপী মাঠে খেলাধুলা ও বিকেলে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। সকালে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাবৃন্দকে নিয়ে ৪ নং এলাকা মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক আব্দুর রহমান। মাঠে অনুষ্ঠানের শুরুতেই আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। পরে কুচকাওয়াজ, সালাম গ্রহণ, মশাল প্রদক্ষিণ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্টিত হয়েছে। বিকেলে সিসিএফ ইন্সটিটিউটের সভাপতি রেজাউল করিম জনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফ্যাক্টরি হাসপাতালের চিকিৎসক ডা: ওয়াহিদুর রহমান, প্রশাসনিক ব্যবস্থাপক কামরুজ্জামান শেখ, ব্যবস্থাপক (এমটিএস) সৌমিত্র সাহা, রোপওয়ে বিভাগের প্রধান ইউসুফ আলী, নিরাপত্তা কর্মকর্তা মনিরুল ইসলাম, মহিলা ক্লাবের সভানেত্রী রোকেয়া বেগম শিউলি, সহ-সভাপতি নার্গিস আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা ফেরদৌস আরা মুন্নি, সিবিএ রেজি নং-বি-৮০’র সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক শফি উদ্দিন, সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, সিসিএফ ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক মাহিন চৌধুরী। অনুষ্ঠানে ফ্যাক্টরির সর্বস্তরের শ্রমিক, কর্মচারী-কর্মকর্তা শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছাতক বিডি ক্লিনের পক্ষ থেকে ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক ও সিবিএ বি- ৮০’র নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় ১ম থেকে ৩য় পর্যন্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com