1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশ’র চট্টগ্রাম কার্যকরী কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সাড়ে ৪২ লাখ টাকার আত্মসাকৃত প্লাস্টিক দানা ও কাভার্ডভ্যান উদ্ধার:সিএমপির পতেঙ্গা থানা-গাজীপুর সংবাদ  গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম ———— গণমাধ্যম জনআস্থা, সমাজে ইতিবাচক পরিবর্তনে অংশীদার ও গুরুত্বপূর্ণ ভূমিকায়-গাজীপুর সংবাদ  গ্রাফিতি অপসারণে নির্দেশনা দেওয়া হয়নি:মেয়র শাহাদাত’র বিবৃতি-গাজীপুর সংবাদ  জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন-গাজীপুর সংবাদ  কালভার্ট বন্ধ করায় কৃত্রিম বন্যা: কাপাসিয়ায় পানিবন্দি ৫ গ্রাম, ফসল ও মাছ ভেসে দিশেহারা এলাকাবাসী-গাজীপুর সংবাদ  শিক্ষকরা আমাদের সন্তানদের সুশিক্ষা দিয়ে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলেন —— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ  কাপাসিয়ার ৫ খুনের ঘাতক ফোরকানের অর্ধগলিত মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার-গাজীপুর সংবাদ  গজারিয়া তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে জনতার ঢল-গাজীপুর সংবাদ  Parimatch Casino Login: Manual Completo de Acesso e Gerenciamento da Sua Conta

নাটোরের বড়াইগ্রামে ধর্মান্তরিত সাবালিকা বিয়ে করায় বিপাকে মুসলিম ছেলের পরিবার-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩৮৯ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের বড়াইগ্রামে হিন্দু  থেকে ধর্মান্তরিত সাবালিকা মেয়েকে বিয়ে করায় বিপাকে পড়েছে এক মুসলিম ছেলের পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার আটঘরিয়া গ্রামের মোঃ আশিকুর রহমান এর পরিবারের সাথে। সে ওই এলাকার মোঃ আজিজুর রহমান এর ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি আশিকুর রহমান পার্শ্ববর্তী লালপুর উপজেলার ধুপইল গ্রামের নীরেন্দ্রনাথ দাস এর সাবালিকা কন্যা পূর্ণতা রানী দাস ধর্মান্তরিত নাম মোছাঃ মরিয়ম খাতুন কে ইসলামী শরীয়া মতে এবং আদালতের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ করেন এবং নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট সম্পন্ন হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই নারীর পিতা লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে আইনি জটিলতায় এবং সামাজিকভাবে বিপাকে পড়েছে ওই মুসলিম ছেলের পরিবার।

এ বিষয়ে আশিকুরের পিতা মোঃ আজিজুর রহমান জানান, আমার ছেলে প্রাপ্ত বয়স্ক, আমি শুনেছি সে হিন্দু থেকে ধর্মান্তরিত একটি সাবালিকা মেয়েকে বিয়ে করেছে, এবং অজ্ঞাত মোবাইল এর মাধ্যমে সকল বৈধ কাগজপত্র প্রেরণ করেছে, কিন্তু ওই মেয়ের পিতা আমাদের নামে থানায় অভিযোগ করায় আমরা বিভিন্নভাবে হয়রানির স্বীকার হচ্ছি, আমি এর প্রতিকার চাই।

হিন্দু থেকে ধর্মান্তরিত মোছাঃ মরিয়ম খাতুন এক ভিডিও বার্তার মাধ্যমে জানান, আমি একজন সাবালিকা নারী, গত ২৭ জানুয়ারি আমার পূর্ব ‘হিন্দু ধর্ম ‘ থেকে আদালতের মাধ্যমে ধর্মান্তরিত হয়ে বর্তমানে মুসলিম হিসেবে পরিচয় বহন করছি, গত ২৮ জানুয়ারি আমার পূর্ব পরিচিত আটঘরিয়া গ্রামের আশিকুর রহমানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হই। তিনি আরো জানান, আমাদের বিবাহের বিষয়ে আমার স্বামী বা তার পরিবারের কোন প্ররোচনা নেই, আমি একজন সাবালিকা হিসেবে নিজ মতে সুস্থ সজ্ঞানে এই সিদ্ধান্ত নিয়েছি।  আমার নিজের জীবন নিজের স্বাধীনতায় সাজাতে চাই। এ বিষয়ে আমার পিতা আমার স্বামী বা স্বামীর পরিবারের উপর কোন প্রকার অভিযোগ করতে পারবে না।

এ বিষয়ে ওয়ালিয়া ফাঁড়ীর অফিসার ইনচার্জ সুমন চন্দ্র দাস জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে, তবে ছেলেপক্ষ তাদের কাগজপত্র হস্তান্তর করেছে, বিষয়টি আরো গভীরভাবে খতিয়ে দেখা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com