1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান-গাজীপুর সংবাদ  জামালপুরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হত্যা মামলা, এলাকায় তোলপাড়-গাজীপুর সংবাদ  Online vs Traditional Poker: How to Bet with Foreign Companies Without a Deposit ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক-গাজীপুর সংবাদ  জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

নাটোরে বিলুপ্তপ্রায় নীলগাই আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৪ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া এলাকায় একটি নীলগাই আটক হয়েছে। বিরল প্রজাতীর প্রাণীটি দেখতে দিনব্যাপী ভিড় করছেন হাজারো উৎসুক জনতা। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নীলগাইটি আটকের পর প্রাণীসম্পদ বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।

প্রাণীসম্পদ বিভাগের ধারণা, দলছুট হয়ে ওই নীলগাইটি লোকালয়ে চলে এসেছে।

স্থানীয় অধিবাসীদের দাবি, শনিবার দুপুরে দয়ারামপুর এলাকায় ওই প্রাণীটিকে দেখে পিছু নেয় নানা বয়সী মানুষ। দেখতে গরুর মতো ওই প্রাণীটিকে আটক করতে চেষ্টা করে একদল যুবক। যুবকদের ওই প্রচেষ্টা বার বার ব্যর্থ করে এদিক-ওদিক ছুটতে থাকে প্রাণীটি। একপর্যায়ে চতুর্দিক ঘিরে শেখপাড়া এলাকায় নীলগাইটি আটক করতে সক্ষম হন ওই যুবকরা।


খবর পেয়ে বাগাতিপাড়া থানা পুলিশ ও প্রাণীসম্পদ বিভাগ নীলগাইটি উদ্ধার করে। বাগাতিপাড়া উপজলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা জানান, নীলগাইটিকে যথাযথ কর্তৃপক্ষর কাছে পাঠাতে যোগাযোগ করা হচ্ছে।

উপজলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার জানান, এটি বিলুপ্তপ্রায় নীলগাই। সম্ভবত দলছুট হয়ে চলে এসেছে। নীলগাইটি দেখতে দিনব্যাপী ভিড় করছেন হাজারো উৎসুক জনতা।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, এই অঞ্চলে এই প্রথম এমন নীলগাই উদ্ধার হলো।

এটিকে যথাযথ কর্তৃপক্ষকে হস্তান্তর করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com