1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

ভোটার হতে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী, পথে দুর্ঘটনায় সন্তান নিহত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০০ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন সড়কে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আশাদুল সিকদার (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা রাশেদ সিকদার (৩৫) গুরুতর আহত হয়েছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশাদুল চরবিশ্বাস ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর আগস্তী বেড়িবাঁধ এলাকার বাসিন্দা।

জানা গেছে, রাশেদ সিকদার তার স্ত্রী শাহনাজ ও দুই সন্তান আশাদুল (৮) ও আছিয়া (৫) কে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ভোটার তালিকা হালনাগাদের জন্য ছবি তুলতে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। পথিমধ্যে বটতলা বাজার সংলগ্ন খলিফা বাড়ির সামনের সড়কে সংযোগ রোড দিয়ে আসা একটি তিন চাকার অটোর সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশাদুল এবং তার বাবা রাশেদ সিকদার গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আশাদুল মারা যায়।

চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ইউনিয়ন পরিষদে ছবি তুলতে আসার পথে বটতলা বাজার সংলগ্ন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।”

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “এ ব্যাপারে নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com