1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

ছাতকে থানা পুলিশের অভিযানে রাজনৈতিক মামলায় ১ জন ও সিআর মামলার ২ জন আসামী গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৮ টাইম ভিউ

সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ

ছাতক থানা পুলিশের এসআই সৈয়দ মোঃ গোলাম সারোয়ার, এএসআই তোলা মিয়া, এএসআই তাইজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে এক বিশেষ অভিযান পরিচালনা করে গোবিন্দগঞ্জ -সৈদেরগাঁও ইউনিয়নের সৈদেরগাঁও এলাকায় ধারণ নতুন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর ২৩ অক্টোবর ২০২৪ তারিখে ঘোষিত বাংলাদেশ গেজেট অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২২০ থেকে ২২৫ জন নেতাকর্মী জড়ো হয়ে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক সরকারী কার্যক্রম ব্যাহত করার লক্ষে এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করার ষড়যন্ত্র সহ আওয়ামীলীগ সরকার পতনের পর দেশে ব্যাপক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিও অন্তবর্তীকালীন সরকার পতনে উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাট, কেপিআই স্থাপনা ও গুরুত্বপূর্ণ সরকারী অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করার জন্য গোপন বৈঠকে লিপ্ত ছিলো। তাদের এ অন্তর্ঘাতমূলক কার্যকালে পুলিশ ধাওয়া করে জামাল আহমেদ (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে। সে ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক। গ্রেফতারকৃত জামাল উত্তর খুরমা ইউনিয়নের সেওতর পাড়া গ্রামের মৃত ইসরাইল আলী পুত্র। সোমবার ভোরে নাশকতা সৃষ্টির লক্ষে তারা জড়ো হয়ে ষড়যন্ত্র করছিলো। এ সময় পুলিশ জামাল আহমদকে আটক করলেও অন্যান্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে ছাতক থানার মামলানং -১৫, তাং-১০/০২/২০২৫খ্রি, ধারা-The Special Powers Act, 1974 Section 15(3)/25D দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীদের কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ছাতক থানার ওসি মোঃ গোলাম কিবরিয়া হাসান। এদিকে সিআর-৫৭৩/২০২৪ (ছাতক) মামলার আসামী মোঃ করিম উদ্দিন রেজাকে গ্রেফতার করা হয়েছে। সে ইসলামপুর ইউনিয়নের উত্তর গনেশপুর গ্রামের মৃত ওয়াকিব উল্ল্যার পুত্র। অপর মামলার পলাতক আসামী নোয়ারাই ইউনিয়নের শাহ আরফিন নগর (টিলাগাও) গ্রামের মোঃ জমির আলীকে ও পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার করা হয়। সে গ্রামের জুনুর আলীর পুত্র। থানা পুলিশের দেয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com