1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান-গাজীপুর সংবাদ  জামালপুরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হত্যা মামলা, এলাকায় তোলপাড়-গাজীপুর সংবাদ  Online vs Traditional Poker: How to Bet with Foreign Companies Without a Deposit ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক-গাজীপুর সংবাদ  জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

জামালপুরে গণঅধিকার পরিষদ( জিওপি)’র ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬১ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদকঃ

গণঅভ্যুত্থানে আহত-নিহতদের ক্ষতিপূরণ, গণহত্যার বিচারসহ সামগ্রিক প্রেক্ষাপটে ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে গণঅধিকার পরিষদ (জিওপি) জামালপুর জেলা।

এ উপলক্ষে বুধবার সকালে গণঅধিকার পরিষদ (জিওপি) জামালপুর জেলা শাখার কার্যালয় প্রাঙ্গন থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের ভোকেশনাল মোড়ে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদ (জিওপি) জামালপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ মোশতাক হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ (জিওপি) জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন।
অর্থ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম মিয়াসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এসময় বক্তাগণ পাঁচ দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন। উত্থাপিত ৫ দফা দাবীগুলো হচ্ছে-১. জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক মাস্টার মাইন্ড শেখ হাসিনাসহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সাথে জড়িতদের রাজনীতি নিষিদ্ধ করা। ২.জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিগত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনের আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদের সঠিক তালিকা তৈরি, ক্ষতিপূরণ এবং যথাযথ চিকিৎসা ও পূনর্বাসনের ব্যবস্থা করা। ৩. গণঅভ্যুত্থানের আকাঙ্খায় রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিতে অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। ৪. ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করে সম্পদ বাজেয়াপ্ত করা এবং ৫. বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা রেজিমের সংঘটিত গুম-খুন ও ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভুয়া নির্বাচনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা। এসময় গণঅধিকার পরিষদ (জিওপি) জামালপুর জেলা ও ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবি অধিকার পরিষদ জামালপুর জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সমাবেশস্থলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com