1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

“থানায় অভিযোগ দায়ের” ছাতকে খড়ের ভোলায় দৃর্বত্তদের দেয়া আগুনে পুড়ে ছাঁই-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৮ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাঁই হয়েছে খড়ের ভোলা (গো-খাদ্য)। গত ১৭ ফেব্রুয়ারি রাতে গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের বুড়াইরগাঁও গ্রামের মৃতঃ মনছর আলীর পুত্র বৃটেন প্রবাসী কামরুজ্জানের বাড়িতে এ ঘটনা ঘটেছে। বিকেলে তাদের গরুর ফার্মের পশ্চিম দিকে থাকা খড়ের ভোলায় আগুন লাগিয়ে দেয় দূর্বৃত্তরা।বিষয়টি গ্রাম-এলাকার মুরুব্বিয়াদের অবগত করা হলে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে রাতে পুনরায় গরুর ফার্মটি জ্বালিয়ে ফেলার চেষ্টা করে। এসময় ফার্ম দেখা-শোনার দায়িত্বে থাকা লোকজন ঘটনা বুঝতে পেরে হাঁকডাক শুরু করলে পালিয়ে যায় দূর্বৃত্তরা। খড়ের ভোলা পুড়িয়ে ফেলায় ভুক্তভোগী কামরুজ্জামান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বুড়াইরগাঁও গ্রামের নিজাম উদ্দিন, বাউল চন্দন কে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগকারী জানান তিনি স্ব পরিবারে বৃটেনে বসবাস করেন। এই সুযোগে তার ভূমিতে গুচ্ছগ্রাম নামীয় একটি ও আশ্রায়ণ প্রকল্প তৈরি করেছেন আওয়ামীলীগের কয়েকজন নেতা। এ বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলা চলমান। ঘটনার দিন তার ফার্ম এলাকায় খড়ের ভোলা পুড়িয়ে দেয়া, সিসি ক্যামেরা ভাংচুর সহ প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ছাতক থানার এসআই মোঃ আরিফ। ছাতক থানায় অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, খড়ের ভোলা পুড়িয়ে ফেলার জন্য একটি অভিযোগ থানায় দেয়া হয়েছে। এবিষয়ে পুলিশ তদন্ত করছে। এখনো কোন অপরাধী শনাক্ত করা যায় নি। তদন্ত শেষে এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। জায়গা জমি সংক্রান্ত মামলার বিষয় কোর্ট মাধ্যমে সমাধান হতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com