1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে কেন্দ্রীয় শ্মশানঘাট কালী মন্দির পরিচালনা কমিটির পরিচিতি সভা-গাজীপুর সংবাদ  An honest look at Spinfin Casino: what makes it a top choice for UK গলাচিপায় সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত: মালামালসহ ‘পেশাদার চোর’ শাওন ঘরামী গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  জামালপুরে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের ছড়াছড়ি প্রশাসনের নিরবতায় জনমনে প্রশ্ন-গাজীপুর সংবাদ  Palpites para a Copa do Mundo 2026: tudo sobre as odds e dicas para Pronostic gagnant : analyse des cotes pour Brésil vs Norvège à la Coupe du গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  USDT sportsbook bonuses for World Cup 2026: maximize your betting experience تحليل Tournament fixtures: فرص باراغواي وفرنسا في كأس العالم 2026 বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম-গাজীপুর সংবাদ 

পীযূষ বাহিনীর হাত থেকে বাঁচাতে যুবলীগে নাম লিখেছিলাম-সংবাদ সম্মেলনে বললেন সবজি ব্যবসায়ী ‘আলমগীর খান’-গাজীপুর সংবাদ  

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ টাইম ভিউ

সবুজ শিকদার,জেলা প্রতিনিধি বাগেরহাটঃ

পীযূষ কান্তি রায় আমার প্রতিবেশী। তিনি ছিলেন বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সাধারণ সম্পাদক। তাঁর ইশারায় চিতলমারীর সব কিছু চলত। অপকর্ম চালাতে তিনি উপজেলায় একটি সিন্ডিকেট বা বাহিনী গড়ে তোলেন। আর এই পীযূষ বাহিনীর হাত থেকে জীবন বাঁচতে আমি। যুবলীগে নাম লিখেছিলাম। আর কোন দিন নিজেকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত করব না।’-শনিবার (২২ ফেব্রæয়ারী) বেলা ১২ টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কথা গুলো বলেছেন উপজেলার চরবানিয়ারী মুসলিমপাড়া গ্রামের সবজি ব্যবসায়ী মোঃ আলমগীর খান (৬০)। তিনি ওই গ্রামের মৃত শাহাজান খানের ছেলে।

 

লিখিত বক্তব্য পাঠ করে আলমগীর খান আরও বলেন, ‘ভালমন্দ বোঝার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত ছিলাম। আমার ছোট ছেলে চরবানিয়ারী ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক ছিল। কিন্তু গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় আমার ও আমার দুই ছেলের উপর হুলিয়া জারি করে। আমাদের সপরিবারে আওয়ামী লীগে যোগ দিতে বলেন। আমি তাতে রাজি না হওয়ায় সেই সময় তার স্কুল থেকে আমার ছোট ছেলে আরমানকে বের করে দেয়। আমি তাকে বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করি। এরপর আমাদের তিনজনের উপর পুলিশের নির্যাতন শুরু হয়। জীবন ও পরিবারের সম্মান বাঁচাতে আমি যুবলীগে যোগ দেই। আমাকে চরবানিয়ারী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি করা হয়। কিন্তু আমি মনের থেকে কখনো যুবলীগ করিনি। শুধুমাত্র পীযূষ বাহিনীর হাত থেকে রক্ষা ও পুলিশের হয়রানী থেকে বাঁচতে যুবলীগে নাম লিখেছিলাম।

কিন্তু আজ থেকে স্বজ্ঞানে, সুস্থ্য মাথায় আমি ইউনিয়ন যুবলীগের ওই পদ থেকে পদত্যাগ করলাম। আমি জীবনে কোন দিন আর আওয়ামী লীগের কোন সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত করব না। তাই ভবিষ্যতে আমি যাতে পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করতে পারি সে জন্য গ্রামবাসি ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করছি।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন মোঃ আবু জাফর মোল্লা, মোঃ শহীদুল ইসলাম, আবু সাইদ হাওলাদার ও মিজান বাওয়ালী প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com