1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান-গাজীপুর সংবাদ  জামালপুরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হত্যা মামলা, এলাকায় তোলপাড়-গাজীপুর সংবাদ  Online vs Traditional Poker: How to Bet with Foreign Companies Without a Deposit ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক-গাজীপুর সংবাদ  জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

গজারিয়া প্রতিবেশীর ছুরিকাঘাতে আহত ৪, আটক ১-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫২ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা সীমানা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিবেশী যুবকের ছুরিকাঘাতে চারজন আহত হওয়ার ঘটনায় একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

আটককৃত যুবকের নাম মেহেদী।সে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের আলম মোল্লার ছেলে।

গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে আ:মতিন মোল্লা(৯০) বসত বাড়িতে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গিয়াস উদ্দিন(২৭),ওমর ফারুক (৪০) উভয় পিতা আ:মতিন মোল্লা(৯০)।এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন ফরহাদ (১৬),পিতা:ওমর ফারুক,ফারজানা বেগম (৩৭)স্বামী:ওমর ফারুক।

এ বিষয়ে আহতদের ভাই ওয়াজ কুরনী বলেন হামলাকারী আমাদের প্রতিবেশী।তাদের সাথে আমাদের কোন বিরোধী নেই,কিন্তু জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আরেক প্রতিবেশীর সাথে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ বিষয়ে দেওয়ানী আদালত মামলা চলমান।কিন্তু তাঁরা একে অপরের আত্নীয় হওয়ায় আমাদের উপর প্রতি নিয়ত হামলা/মামলা চালিয়ে আসছেন।এর পূর্বের একাধিক বার হামলা করেছেন,মিথ্যা মামলাও করেছেন।

আহত ওমর ফারুক বলেন,বাথরুমের টিনের বেড়া পরিবর্তনের সময় প্রতিবেশী আরিফদের সাথে কথা কাটাকাটির পর আরেক প্রতিবেশী,যাদের সাথে আমাদের কোন বিরোধী নেই,ফাহিম,মেহেদীর সাথে ৮/১০ জন আমাদের বাড়িতে এসে আমার ভাই গিয়াসউদ্দিনকে ছুরি দিয়ে ঘাই মারতে থাকলে আমরা এগিয়ে গেলে তাঁর আমাদেরও ঘাই মেরে এলোপাতাড়ি মারপিট করে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমকমপ্লেক্স সূত্রে জানা যায়,মুমূর্ষু অবস্থায় দুই জনকে ঢাকা প্রেরণ ও আরও ৫জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলম আজাদ বলেন, ‘এই বিষয়ে একটা মামলা দায়ের করা হয়েছে। একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।সে আদালতে জবানবন্দি দিয়ে অপরাধ স্বীকার করেছে’।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com