1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

নাটোরে বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষে নিহত ১–গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৯ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টরঃ

নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হওয়া সংঘর্ষে কামাল হোসেন নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কামাল ব্যাপারী উপজেলার একই এলাকার মৃত ইসমাইল বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়াইগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের কামাল বেপারীর বড় ভাইয়ের ছেলে সুমন বেপারীর বিয়ের আয়োজন চলছিল। বিয়ে উপলক্ষে শনিবার রাতে সুমনের গায়ে হলুদের আয়োজন চলছিল। বাড়িতে সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছিল। এ সময় প্রতিবেশী মৃত আকু বেপারীর ছেলে সামসুল ব্যাপারী, শাজাহান ব্যাপারী ও শাহাদত ব্যাপারী বিয়ে বাড়িতে এসে কামাল বেপারীর ওপর অতর্কিত হামলা চালায়। তখন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছেন। এ বিষয়ে আইনগত কাজ চলছে।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com