1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সালাউদ্দীন আলী-গাজীপুর সংবাদ  স্বপ্নপূরণ ১৪৩ প্রার্থীর মেধার জয়, কনস্টেবল (টিআরসি) পদে চট্টগ্রামের নিয়োগ চূড়ান্ত : পুলিশ সুপার মাসুদ-গাজীপুর সংবাদ  Най-надеждните международни казино платформи: Пълно указание за избор на надеждна услуга Gloednieuwe Digitale Casino: Everything Wat Je Dient Kennen Omtrent Eigentijdse Gokplatforms uncategorized Külföldi szereplésű Online Szerencsejáték: Komplett Leírás a Globális Szerencsejáték Platformokhoz Overzicht van alle Holland Casinos: Jouw Volledige Wegwijzer voor Wettelijk Online Spelen সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, আত্মরক্ষায় ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি গোলাগুলি-গাজীপুর সংবাদ  ডোপ টেস্টে নির্দোষ,উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিবেদন অপপ্রচারের শিকার হাফিজ-গাজীপুর সংবাদ  দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-গাজীপুর সংবাদ 

সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পরিবর্তে : বিকল্প পণ্য ——— বিষ কি খাবেন!পলিথিন নেন কেন: রিজওয়ানা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

“সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পরিবর্তে পাতার তৈরি জিনিসপত্র করব”- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প পণ্য প্রসারে কাজ করছে সরকার বললেন পরিবেশ উপদেষ্টা।

২৬ ফেব্রুয়ারি (বুধবার) চট্টগ্রামে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, টেকসই কাঠ উৎপাদন ও প্রক্রিয়াকরণে দক্ষতা বাড়াতে হবে, যাতে বনজ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পলিথিনের বিকল্প সবসময়ই ছিল, কিন্তু সেগুলো ব্যবহার করতে আমাদের অভ্যাসগত অনীহা রয়েছে। আপনার দাদা বা বাবা বাজারে গেলে চটের ব্যাগ নিয়ে যেতেন। কিন্তু এখন গাজরের জন্য এক ব্যাগ, মরিচের জন্য আরেক ব্যাগ—এভাবেই পলিথিনের ওপর নির্ভরতা বেড়ে গেছে। এটা শুধু আমাদের পরিবেশ নয়, আমাদের সংস্কৃতিকেও দূষিত করছে। পলিথিনের বিকল্প হিসেবে চট, পাট, কাপড় এবং কাগজের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান তিনি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পরিবর্তে কাঠের তৈরি পণ্য উৎপাদনে কাজ করছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন কাঠের পণ্য তৈরি করবে।

তিনি বলেন, টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিএফআইডিসিকে গবেষণার ওপর জোর দিতে হবে। নবায়নযোগ্য সম্পদের যথাযথ ব্যবহার বনশিল্পের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সভায় বিএফআইডিসির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, বাংলাদেশ ফরেস্ট একাডেমির পরিচালক মো. আমিনুল ইসলাম, বিএফআইডিসি সদর দপ্তরের মহাব্যবস্থাপক জাহান আরা, চট্টগ্রাম রাবার বিভাগের মহাব্যবস্থাপক এ এম শাহজাহান সরকারসহ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা বনশিল্পের চ্যালেঞ্জ ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং সরকারের নীতি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মতামত দেন।

এর পূর্বে, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান চট্টগ্রামের কালুরঘাটে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের শিল্প ইউনিট পরিদর্শন করেন। পরে উপদেষ্টা চট্টগ্রামের ফরেস্ট একাডেমি পরিদর্শন করেন এবং বন বিভাগের কর্মকর্তাদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com