1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপনগর থানার ওসির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-গাজীপুর সংবাদ  চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে পাউবোর চিঠি, টাস্কফোর্স অভিযানে দেড় লাখ টাকা জরিমানা সরেজমিনে বালুমহালের বাইরে উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য ——————— মহিউদ্দিন-গাজীপুর সংবাদ  পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার, সিটি কর্পোরেশন করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু-গাজীপুর সংবাদ  IviBet: jak łatwo wypłacić swoje wygrane z kasyna online Wat maakt Top 10 Online Casino Nederland uniek? Een gids voor veilig spelen en Glory Casino Bangladesh এ স্পোর্টস বেটিং: কিভাবে লাভবান হবেন? বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাতক উপজেলা শাখা পুনর্গঠন-গাজীপুর সংবাদ  দোয়ারায় কমিটিতে মামাতো বোনের নাম না থাকায় প্রধান শিক্ষক-কে হেনস্তা করলেন শহীদুল মিয়া-গাজীপুর সংবাদ

সেরা ফলচাষী পারভেজের স্বপ্নভঙ্গ, জমির মালিক খোকনের শাস্তির দাবিতে মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৯৪ টাইম ভিউ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

জমির মেয়াদ শেষ না হওয়া সত্ত্বেও সফল উদ্যোক্তা ও কৃষিতে পুরস্কৃত মইনুল ইসলাম পারভেজের ফলের বাগান কেটে ধ্বংস করেছেন জমির মালিক আখতারুজ্জামান খোকন। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয় পারভেজের।

এ ঘটনার প্রতিবাদে জমির মালিক খোকনের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও চৌরাস্তার সমবায় মার্কেটের সামনে এলাকাবাসীর আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন উদ্যোক্তা, তরুণ ও স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, “পৌরশহরের রোড এলাকার সফল উদ্যোক্তা মইনুল ইসলাম পারভেজ। ফল চাষে সফলতার পাশাপাশি জাতীয় পর্যায়ে সেরা ফলচাষী হিসেবে পুরস্কৃত হন তিনি।
বক্তারা আরো বলেন, লিজের কাগজপত্র অনুযায়ী ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বাগানে চাষাবাদ করার অনুমতি ছিল। সেরা ফলচাষী হিসেবে পুরস্কৃত হয়ে তিনি আমাদের জেলার গর্ব, একজন সফল উদ্যোক্তা। কিন্তু জমির মালিক আখতারুজ্জামান খোকন তার অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ বাগানটি ধ্বংস করে দেন।

তারা আরও দাবি করেন, পারভেজের স্বপ্ন ভেঙে দেয়া এবং তার কঠোর পরিশ্রমের ফল গাছ কেটে ফেলার ঘটনা দুর্ভাগ্যজনক এবং তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়।

অন্যদিকে, অশ্রুভেজা চোখে ভূক্তভোগী পারভেজ বলেন, “সদর উপজেলার চিলারং এলাকার বুড়ি ব্যারেজ সংলগ্ন আখতারুজ্জামান খোকনের কাছ থেকে দুই একর জমি লীজ নিয়ে আমি পেয়ারা, কুল ও পেঁপে চাষাবাদ শুরু করি। ৬ বছর ধরে ফল চাষের সাথে যুক্ত থাকলেও জাতীয় পুরস্কার পাওয়ার পর থেকে জমির মালিক নানা অযুহাত দেখিয়ে আমাকে হয়রানি করতে শুরু করেন। অতিরিক্ত অর্থ দাবির পাশাপাশি বিভিন্ন অযৌক্তিক অভিযোগ তুলতেন। এরপর, ৩০ জানুয়ারি আমার বাগানে তার নেতৃত্বে আক্রমণ চালিয়ে সব গাছ কেটে ফেলে। তার এই কর্মকাণ্ডে আমি হতাশ এবং আইনগত শাস্তির দাবি জানাচ্ছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com