1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বব্যাপী সাংবাদিকদের ঐক্য ও গণমাধ্যম উন্নয়নে নতুন দিগন্ত: WIPC-এর আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড লাহাই এনজেভাও ও ম্যাক্সওয়েল কুডেকর-গাজীপুর সংবাদ  এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের হাফিজ নুরুস সাদাত হিশাম-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ-গাজীপুর সংবাদ  ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য-গাজীপুর সংবাদ  বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা, সেলিম পেলেন ঝালমুড়ির নতুন গাড়ি-গাজীপুর সংবাদ  মোহনা টিভিতে ক্ষমতার দ্বন্দ্ব, নির্বাহী পরিচালকের অব্যাহতি-গাজীপুর সংবাদ ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২২৭ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ

গাজীপুরের কাপাসিয়ায় ‘বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি’, কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে মালিক-কর্মচারীগণ তাদের ভাটা সমূহে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন। দেশব্যাপী সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ মার্চ মঙ্গলবার দুপুরে এ বিক্ষোভ মিছিল করে। কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ইটভাটা মালিকগণ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্ঠা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্ঠা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

লিখিত বক্তব্যে তারা দাবি করেন, বর্তমানে কাপাসিয়ায় ২৯টি ইটভাটা মালিক গত ৩০—৪০ বৎসর যাবৎ অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ইট তৈরির ব্যবসা করে আসছেন। তারা স্থানীয় রাস্তাঘাট, ঘরবাড়িসহ সকল উন্নয়ন ও

অবকাঠামো নির্মানে ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে তারা ইটভাটা দ্বারা বায়ুদূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজাগ ভাটা স্থাপন করেছেন, যা জ্বালানী সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব। বিদ্যমান জিগজাগ ভাটায় আরও অধিকতর উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ দূষণ আরো কমিয়ে আনা সম্ভব হবে বলেও দাবি করেন তারা। ইটভাটা মালিকদের ব্যাংক ঋণের মাধ্যমে বিশাল বিনিয়োগ ও হাজার হাজার শ্রমিকের জীবন জীবিকার বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ও ভাংচুর না করার দাবি জানান তারা। এ সময় ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের কাছে সাত দফা দাবি সম্বলিত একটি স্মারক লিপি প্রদান করেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ফকির ইস্কান্দার আলম জানু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা, উপদেষ্টা সাখাওয়াত হোসেন মানসুর ভূঁইয়া, কোষাধ্যক্ষ নাজমুল হাসান, সদস্য আবুল বাশার বাদশা, সেলিম হোসেন বকুল, আব্দুর রশিদ বেপারী, আল আমীন, সাইফুল ইসলাম, হযরত আলী প্রমুখ।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com