1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের :জেলা প্রশাসনের মতবিনিময় সভা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৭৪ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

পবিত্র মাহে রমজানে বাজারের দ্রব্যমূল্যে বিদ্যমান অস্থিরতা নিয়ন্ত্রণ ও সয়াবিন তেল এর মূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রাম জেলা ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসন কর্তৃক মতবিনিময় সভার আয়োজন।

০৪ফেব্রুয়ারি (মঙ্গলবার) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন। জেলা প্রশাসক চট্টগ্রামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার চট্টগ্রাম, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, ছাত্র প্রতিনিধি দল, ভোক্তা প্রতিনিধিদল এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীবৃন্দ।

সভায় রমজানে বিদ্যমান ভোজ্য তেলের মূল্য পরিস্থিতি পর্যালোচনা করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক, চট্টগ্রাম ফরিদা খানম তার বক্তব্যে বলেন, “রমজানে বর্তমানে ভোজ্য তেলের উচ্চমূল্যে যে সংকট তৈরি হয়েছে তা থেকে উত্তরণের জন্য ত্বরিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

এ সময় তিনি সকলের কাছ থেকে সয়াবিন তেলের খুচরা মূল্য নির্ধারণের জন্য পরামর্শ আহবান করেন। সকল ব্যবসায়ীদের সাথে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ মূল্য প্রতি লিটারে ১৬০ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমগ্র চট্টগ্রাম জেলা ব্যাপী এই মূল্য আগামী ১০ই এপ্রিল তারিখ পর্যন্ত কার্যকর থাকবে।

এছাড়াও সয়াবিন তেলের মূল্য বাজারে কার্যকর আছে কিনা তা মনিটরিং করার জন্য নিয়মিত জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন কর্তৃক অভিযান চলমান থাকবে বলে উল্লেখ করা হয়। মাননীয় মেয়র তার বক্তব্যে বলেন, “অন্যান্য মুসলিম দেশগুলি রমজানে ভর্তুকি প্রদান করে পণ্যের দাম স্বাভাবিক রাখে। তা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকেও বাজারের এই বিদ্যমান অস্থিরতা নিয়ন্ত্রণ করতে হবে।”

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক চট্টগ্রাম কর্তৃক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং সকল পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে সয়াবিন তেল ক্রয় বিক্রয়ের জন্য অনুরোধ করা হয়। এ সময় সভায় পুলিশ সুপার, চট্টগ্রাম মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com