1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলাকারী তৌহিদুল ইসলাম প্রশাসনের নাকের ডগায় বীর দর্পে দাপিয়ে বেড়াচ্ছে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৬২ টাইম ভিউ

কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি

কুতুবদিয়াতে যুবলীগের সাইনবোর্ড লাগিয়ে জমি দখল, চাঁদাবাজি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলাকারী আওয়ামী দোসর কুতুবদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম প্রশাসনের নাকের ডগায় বীর দর্পে দাপিয়ে বেড়াচ্ছে। যার ফলে প্রশাসনের প্রতি স্থানীয়দের অনেকের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও সমালোচনা সৃষ্টি হয়েছে। এতে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। অভিযুক্ত যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম বড়ঘোপ সদর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের মুরালিয়া পাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র। তিনি কুতুবদিয়া বড়ঘোপ সদর ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে যুবলীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে কুমিরারছড়া নামক সুইচ গেইট দখল করে রেখেছে তিনি। ১২০০ একর লবনের মাঠ দখল করে প্রতি বছরে প্রায় ৮ লক্ষ টাকা চাঁদা আদায়। বড়ঘোপ সদর ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান হওয়ার সুবাধে ইউনিয়ন পরিষদের অধীনে কর্মরত কর্মচারীদের দিয়ে নিজ বাড়িতে কাজ করিয়ে নেন, ধান কাটা, বাড়ির পুকুর খননসহ কর্মসংস্থায় নিজস্ব লোকদের নাম দিয়ে অর্থ আত্মসাৎ করা, মৎস্য অধিদপ্তর থেকে মসজিদের নামে মাছের পোনা বরাদ্দ নিয়ে নিজ পুকুরে চাষ করার অভিযোগও রয়েছে। বিগত ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে যুবলীগের দাপট দেখিয়ে ত্রাসের রাজত্ব করেছে। কিন্তু গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও তার দাপট একটুও কমেনি। অনুসন্ধানে জানা যায়, কুতুবদিয়াতে বিগত ১৬ বছরে আওয়ামী লীগের দেওয়া মিথ্যা মামলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের তালিকা দিতেন এই যুবলীগ নেতা। এছাড়াও সাধারণ মানুষ মামলা-হামলার শিকার হয় অনেকেই। যুবলীগ নেতা তৌহিদুল ইসলামের মত দোসরকে আটক করে আইনের আওতায় আনা না হলে এলাকায় শান্তি ফিরে আসবে না বলে মনে করেন সচেতন মহল।

খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগের দোসর তৌহিদুল ইসলাম যুবলীগের দাপট দেখিয়ে অনেক সাধারণ মানুষের জায়গা জমিও কেড়ে নিয়েছে। দীর্ঘদিন ধরে যুবলীগের প্রভাব খাটিয়ে কোন আইনের তোয়াক্কা করেননি তিনি?
এককথায় তার আঙ্গুলের ইশারায় চলতো যেন প্রশাসনের চাকা, যাহা এখনো চলছে। তার বিরুদ্ধে বক্তব্য নিতে একাধিক মানুষের সাথে কথা বললেও ভয়ে কেউ মুখ খুলছে না। তাদের অনেকের অভিযোগ তার বিরুদ্ধে কোন কথা বললেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা ও সন্ত্রাসী দিয়ে জীবননাশ করতে পারে বলে জানান। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার পরও প্রশাসনের নাকের ডগায় ঘুরাফেরা করছে আওয়ামী লীগের দোসর তৌহিদুল ইসলাম।

স্হানীয়রা এই আওয়ামী লীগের দোসর তৌহিদুল ইসলামকে আইনের মাধ্যমে গ্রেফতার করলে এলাকায় শান্তি ফিরে আসবে বলে জানান।

অভিযুক্ত তৌহিদুল ইসলামকে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করার পরও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি অথবা মামলার বাদীদের পক্ষে তৌহিদুল ইসলামের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি এবং তার বিরুদ্ধে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com