1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

সিলেটে মানসিক ভারসাম্যহীন তরুণী গণধর্ষণের শিকার, আটক ২জন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২০৯ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন এলাকায় মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে এয়ারপোর্ট থানার ছড়াগাঙ রাবার বাগান এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ হাতে আটক দুজন হলেন, শাহপরান থানার দলুই পাড়ার আনোয়ার হোসেনের পুত্র রাকিব মিয়া (২৫) ও একই থানার উত্তর মোকামের গোল পীরেরবাজার হাসেম মিয়ার পুত্র আব্দুর রহিম (২৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট এয়ারপোর্ট থানাধীন এলাকায় এক তরুণী গণ ধর্ষণের এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ভুক্ত-ভোগী ওই মেয়ের বাবা জানান, সকালে তার মেয়ের মোবাইল থেকে একটি ফোনকল আসে। ফোনকলে তাকে জানানো হয় চা বাগান এলাকায় তার মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এসময় তাকে উদ্ধার করার কথাও জানানো হয়। পরবর্তীতে সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ তার সঙ্গে যোগাযোগ করলে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মেয়ের কাছে যান। মেয়ের বাবা আরো জানান, তার মেয়ে মানসিক ভারসাম্যহীন। এজন্য তার চিকিৎসা চলছে।গত ৪দিন আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তার সন্ধান পাননি। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করেন তিনি। বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, ঘটনার পর ভুক্তভোগীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। রাত ১০ টার দিকে দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com