1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

গজারিয়া সর্ববৃহৎ অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২১০ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত সর্ববৃহৎ চুনা কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্নপূর্বক কারখানা টি গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কারখানাটিতে প্রতি মাসে প্রায় ৬০ লক্ষাধিক টাকার গ্যাস ব্যবহার করা হতো।

গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মানাবে ওয়াটার পার্ক সংলগ্ন এই চুনা কারখানায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট,জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ফজলে ওয়াহিদ।

অভিযান শেষে তিনি বলেন, ‘গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত হয় এমন বেশ কিছু ঢালাই লোহা এবং চুনা কারখানা রয়েছে। এসব কারখানার ব্যাপারে খবর পাওয়ার পর পরই আমরা সেখানে অভিযান পরিচালনা করি।ইতিমধ্যে বালুয়াকান্দী,ভাটেরচর, আনারপুরা গ্রামে অভিযান চালিয়ে একাধিক  অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, গত কয়েক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের অভিযান চলমান রয়েছে। আজকে এই উপজেলার সর্ববৃহৎ যেখানে ৬টি চুলায় মাসিক আনু:৬০ লক্ষ টাকার গ্যাস জ্বলতো।আমরা মাটির ১৫ফুট নিচে গিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি,পাশাপাশি কারাখানাটির সকল স্থাপনা এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছি।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী শাহ আলম রনি, উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম প্রমূখ। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে গজারিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com