1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম:
Odkryj gry kasynowe w Malina Casino Polska: co grać, aby wygrać? Započnite igru na Malina Casino Hrvatska: vodič za nove igrače Exploring the game variety at Non GamStop Casinos UK: Slots, tables, and more উন্নয়নে পরিবর্তনে প্রত্যাশা, নির্বাচনী প্রচারণায় সায়েম আহমদ এগিয়ে-গাজীপুর সংবাদ  Mejores Casinos Online en México 2026: descubre los juegos más emocionantes y sus রূপনগর থানার ওসির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-গাজীপুর সংবাদ  চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে পাউবোর চিঠি, টাস্কফোর্স অভিযানে দেড় লাখ টাকা জরিমানা সরেজমিনে বালুমহালের বাইরে উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য ——————— মহিউদ্দিন-গাজীপুর সংবাদ  পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার, সিটি কর্পোরেশন করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু-গাজীপুর সংবাদ 

জামালপুরে সরকারি জলাশয় দখল করা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৫৬ টাইম ভিউ

সৈয়দ মুনিরুল হক নোবেল :

জামালপুরে সরকারি জলাশয় দখল করা নিয়ে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে । এ ঘটনায় জেলার সরিষাবাড়ির উপজেলার মহাদান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটি এবং সব সাংগঠনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) বিকেলে সরিষাবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির শামীম তালুকদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে এ তথ্য জানানো হয়।
জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর সরকারি জলাশয় যা তালতলা দহ নামে পরিচিত সে দখল নিয়ে বিরোধ শুরু হয়। মহাদান ইউনিয়নে দীর্ঘ দিন ধরে সরিষাবাড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার-উস-সাদাত লাঞ্জু এবং জামালপুর জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল আওয়ালের অনুসারীর মধ্যে বিরোধ চলে আসছে। সে বিরোধ এবার সংঘর্ষ রুপ নেয়। শুক্রবার (২১ মার্চ) সকাল থেকে বিকাল অব্দি দফায় দফায় এ দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়।
এ প্রসঙ্গে সরিষাবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির শামীম তালুকদার জানান, শনিবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মহাদান ইউনিয়নে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটি ও কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির শামীম তালুকদার বলেন, ‘মহাদান ইউনিয়নে বহুদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। সম্প্রতি বিলের মাছ ধরা নিয়ে এই বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি শান্ত রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখতেই ইউনিয়নের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com