1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

তাহিরপুরে পণতীর্থ মহাবারুণী স্নান: নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ প্রস্তুতি গ্রহণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৫৮ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

সুনামগঞ্জের তাহিরপুর থানাধীন শ্রী শ্রী অদ্বৈত আচার্যের জন্মধামে অনুষ্ঠিতব্য পণতীর্থ মহাবারুণী স্নান উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে জেলা পুলিশের অফিসার ও ফোর্সের উপস্থিতিতে এক বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেলে জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। এ সময় তিনি পণতীর্থ মহাবারুণী স্নান উপলক্ষ্যে আগত পুণ্যার্থীদের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য নিয়োজিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইনসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আগামী ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত যাদুকাটা নদীর তীরে ঐতিহ্যবাহী পণতীর্থ মহাবারুণী স্নান অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিপুলসংখ্যক পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পোশাক পরিহিত সদস্যদের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার (ডিএসবি) সদস্যরাও মোতায়েন থাকবেন। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এতে জেলা পুলিশের মোট ৪৬২ জন সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com