
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে জমি নিয়ে বিরোধের জের ধরে ছাতক সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের মোঃ সদর আলীর জমি থেকে ১০০ টি চারাগাছ কেটে নিয়ে একই গ্রামের প্রতিপক্ষরা দেড় লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে এবং তার বাড়ির জমির সীমানা পিলার ভেঙ্গে দিয়ে ক্ষতি সাধন করেছে। গত ১৮ মার্চ এবং ২১ মার্চ এসব ঘটনা ঘটেছে। এ ব্যাপারে একই গ্রামের প্রতিপক্ষ সিরাজ মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ সদর আলী। তিনি কেশব পুর গ্রামের মৃত আকরম আলীর ছেলে। অভিযোগ থেকে জানাগেছে, কেশবপুর মৌজার তার মৌরসী স্বত্তের ৫০১ দাগের ভুমিতে প্রতিপক্ষরা জাল দলিল সৃষ্টি করে দীর্ঘদিন ধরে ভুমি দখলের প্রক্রিয়া করছে। এ বিষয়ে তিনি সুনামগঞ্জের আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (নং৩৮২/২৩) ও দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকেই প্রতিপক্ষরা

ক্ষিপ্ত হয়ে তার উপর জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে। বিগত ২৬ জানুয়ারি ভূমি সংক্রান্ত বিষয়ে গ্রামে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও সদস্য সমরুজ আলী, খালেদ মিয়া সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন। তারা উভয় পক্ষের উপস্থিতিতে জমিতে সীমানা পিলারও পুতে দিয়েছেন। কিন্তু স্থানীয় সালিশ বৈঠকের সিদ্ধান্ত উপেক্ষা করে প্রতিপক্ষ গন সীমানা পিলার ভেঙ্গে তার ১০০ টি বিভিন্ন প্রজাতির ছোট বড় গাছ কেটে নিয়েছে। এ জন্য প্রতিপক্ষ ৮ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে জানান, মোঃ সদর আলী।
Leave a Reply