1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান-গাজীপুর সংবাদ  জামালপুরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হত্যা মামলা, এলাকায় তোলপাড়-গাজীপুর সংবাদ  Online vs Traditional Poker: How to Bet with Foreign Companies Without a Deposit ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক-গাজীপুর সংবাদ  জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া,গুলি বর্ষণ আহত দুই গ্রেপ্তার নয়-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১৪৭ টাইম ভিউ

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া সহ গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। আজ সকাল ৯ টার দিকে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে ঈদের নামাজ শেষে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে। এ সময় বিএনপি নেতা কর্মি ও স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতা কর্মিদের ধাওয়া দেয়। পরে তারাও লাঠিসোটা নিয়ে পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষ থেকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষনের ঘটনা ঘটে। সংঘর্ষে সাব্বির হোসেন নামে এক যুবক আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর প্রতিবাদে লালপুর ইউনিয়ন বিএনপি এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেন সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম লুলু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা এটিএম জাহিদুল আলম ডলার ও জিয়া। সমাবেশ থেকে তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদী শক্তি পরিকল্পিতভাবে ঈদের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, যা জনমনে প্রশ্ন সৃষ্টি করেছে। বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন আগামি ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তবে লালপুর থানার ভারপ্রাপ্ত কূমকর্তা নাজমুল হক বলেন,বড় কোন ঘটনা ঘটেনি। একজন যুবক জয় বাংলা স্লোগান দেওয়ায় আরেকজনের সঙ্গে সামান্য ঝামেলা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com