1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বব্যাপী সাংবাদিকদের ঐক্য ও গণমাধ্যম উন্নয়নে নতুন দিগন্ত: WIPC-এর আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড লাহাই এনজেভাও ও ম্যাক্সওয়েল কুডেকর-গাজীপুর সংবাদ  এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের হাফিজ নুরুস সাদাত হিশাম-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ-গাজীপুর সংবাদ  ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য-গাজীপুর সংবাদ  বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা, সেলিম পেলেন ঝালমুড়ির নতুন গাড়ি-গাজীপুর সংবাদ  মোহনা টিভিতে ক্ষমতার দ্বন্দ্ব, নির্বাহী পরিচালকের অব্যাহতি-গাজীপুর সংবাদ ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ 

গাজীপুরের শ্রীপুরে সাত খামাইর রেল স্টেশনে মহুয়া ট্রেনে আগুন।-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৩০২ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুরের শ্রীপুরের সাত খামাইর রেল স্টেশনের কাছে আজ বৃহস্পতিবরার (৩ এপ্রিল) সকালে জামালপুরগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেনটি চলন্ত অবস্থায় আগুন লাগলে সাতখামাইর স্টেশনের কাছে ট্রেনটি থামানো হয়।

ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এতে কেউ হতাহত হয়নি। তবে, এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের।
তিনি আরো জানান, আজ সকালে ট্রেনটি ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনটেআজ সকাল সাড়ে নয়টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকা-ময়মনসিংহ রেল রুট দিয়ে শ্রীপুর রেল স্টেশন অতিক্রমের পরপর সাত খামাইর স্টেশনের কাছে গেলে ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে। সাতখাইর স্টেশনটি বন্ধ থাকায় সেখানে তাৎক্ষণিক যোগাযোগের কোন ব্যবস্থা নেই। বিষয়টি ঢাকায় জানানো হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্তব্যরত ফায়ার ফাইটার রেজাউল করিম জানান, ট্রেনে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার সজিব আহমেদ জানান, আগুন লাগার পর পর ট্রেনটি সাতখামাইর স্ট্রেশনের কাছে থামিয়ে দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। পাওয়ার কারে কোন মানুষ থাকে না। আগুন অন্যত্র ছড়িয়ে পড়েনি। তাই এ ঘটনায় কোন হতাহত হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com