1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, শ্রমিকদের শ্রম-ঘামেই এ দেশের কল কারখানার চাকা ঘুরে——-সাবেক এমপি মিলন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২২০ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন,

শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, শ্রমিকদের শ্রম-ঘামেই এ দেশের কল কারখানার চাকা ঘুরে। আর শ্রমিকদের যারা নির্যাতন এবং তাদের শ্রম-ঘামের অর্থ লুটপাট করেছে তাদের শেষ রক্ষা হবেনা। ছাতক সিমেন্ট কারখানায় সরকারি ছত্রছায়ায় যারা অতীতে শ্রমিক নির্যাতন করেছে ও কারখানার লক্ষ-লক্ষ টাকা লুটেপুটে খেয়েছে তারা আজও কারখানায় বীর দর্পে ঘুরছে। তারা বদলী বা চাকুরীচ্যুত হয়নি। তিনি লুটপাট কারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন। কলিম উদ্দিন আহমেদ মিলন আরো বলেন, অন্তবর্তীকালীন সরকারকে দেশের প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে হবে। দেশের মানুষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। এ জন্য সরকারকে অচিরেই একটি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা প্রয়োজন। রবিবার ৬ এপ্রিল ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে কারখানার শ্রমিক ইউনিয়ন বি- ৮০’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিমেন্ট কারখানা শ্রমিক ইউনিয়ন বি- ৮০’র সাধারণ সম্পাদক মোঃ শফি উদ্দিনের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাহিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, প্রথম যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম লায়েক শাহ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন তালুকদার। বক্তব্য রাখেন, শ্রমিক নেতা ইকবাল হোসেন, সাবেক ছাত্র নেতা ইমরান হাসান, জেলা শ্রমিকদল নেতা আব্দুল খালিক, মাসুদ খান, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাও. নুরুল আমিন, সিমেন্ট কারখানা শ্রমিক ইউনিয়ন বি- ৮০’র সহ সভাপতি মীয়া হোসেন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রুহেল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন মাহিব, শ্রমিক নেতা আব্দুল কাদির বাবুল, জাবেদ কাওছার প্রমুখ। অনুষ্ঠানে পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মকবুল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হোসেন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, সহ-সাধারণ সম্পাদক নেছার আহমেদ, পৌর ছাত্রদলের আহবায়ক সাচ্ছা আবেদীন, ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বিপ্লব পাল, বিএনপি নেতা পিয়ারা মিয়া, ফরিদ আহমেদ, যুবদল নেতা মোঃ মজনু মিয়া, নোমান ইমদাদ কানন, শাওন আহমদ, মোঃসাইদুল হক রাহেল, দেলোয়ার হোসেন ইমরান, বদরুল আলম, কামরুল হাসান রুকন, ছাত্রদলের সাহেদ ইয়াসিন, রুমান তালুকদার, ফয়ছল আহমদ, মোহাম্মদ আলী, ফেরদৌস আহমদ, রিপন মিয়া, শ্রমিকদলের জামাল মিয়া মোঃসুমন মিয়া, জাহাঙ্গীর হোসেন, আশরাফ হোসেন সেলিম, জুবেদ মিয়া, হোসেন মিয়া, মহি উদ্দিন, মোঃ মাকসুদ আহমদ, আবুল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com