1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বব্যাপী সাংবাদিকদের ঐক্য ও গণমাধ্যম উন্নয়নে নতুন দিগন্ত: WIPC-এর আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড লাহাই এনজেভাও ও ম্যাক্সওয়েল কুডেকর-গাজীপুর সংবাদ  এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের হাফিজ নুরুস সাদাত হিশাম-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ-গাজীপুর সংবাদ  ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য-গাজীপুর সংবাদ  বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা, সেলিম পেলেন ঝালমুড়ির নতুন গাড়ি-গাজীপুর সংবাদ  মোহনা টিভিতে ক্ষমতার দ্বন্দ্ব, নির্বাহী পরিচালকের অব্যাহতি-গাজীপুর সংবাদ ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ 

জামালপুরে বিএনপি নেতা রুহুল আমীনের ৪ মাসের কারাদণ্ড-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৪১২ টাইম ভিউ

সৈয়দ মুনিরুল হক নোবেল:

জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনকে চেক প্রতারণার মামলায় ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (০৭ এপ্রিল) দুপুরে জামালপুরের যুগ্ম জেলা জজ আদালত-২ এর বিচারক নিস্কৃতি হাগিদক এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিএনপি নেতা রুহুল আমীন মিলন ২০২৩ সালের প্রথম দিকে শহিদুল্লাহ শহীদ নামের এক ব্যক্তির কাছ থেকে তিন মাসের শর্তে দুই লাখ টাকা ঋণ নেন। তবে নির্ধারিত সময় শেষে ঋণ ফেরত না দিয়ে তিনি জামালপুর কৃষি ব্যাংক শাখার চেক বই থেকে ২ লাখ টাকার একটি চেক দেন শহীদকে।

চেকটি ২০২৩ সালের ১২ জুলাই ব্যাংকে জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ জানান, রুহুল আমীনের অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ নেই। এরপর প্রতারিত শহিদুল্লাহ শহীদ ২০২৩ সালের ২২ আগস্ট আদালতে চেক প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার শুনানিতে বাদীপক্ষ বিভিন্ন সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন করে অভিযোগ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। আদালত দণ্ডপ্রাপ্তকে দোষী সাব্যস্ত করে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

বাদীপক্ষের মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ মোকাদ্দেস আলী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com