1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে স্কাউটস দিবস পালিত —গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

বর্ণাঢ্য র‍্যালী, গ্র্যান্ড ইয়েল, জাতীয় পতাকা উত্তোলন, সংগীত প্রার্থনাসহ বিভিন্ন আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৫ পালিত।

বাংলাদেশ স্কাউট দিবসের প্রতিপাদ্য বিষয় হল-“সাহসী ও দায়িত্বশীল আগামী প্রজন্ম ”

আজ ৮ এপ্রিল মঙ্গলবার সকাল ৯.৩০ মিঃ সময় স্থানীয় লঞ্চঘাট চত্বর হতে দিবসের প্রতিপাদ্য “সাহসী ও দায়িত্বশীল আগামী প্রজন্ম ” নিয়ে বাংলাদেশ স্কাউটস পটুয়াখালী জেলা ও জেলা রোভার স্কাউটস এর আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালী শুরু করে লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী মাঠে এসে শেষ হয়। সেখানে গ্র‍্যান্ড ইয়েল,জাতীয় পতাকা উত্তোলন,প্রার্থনা সংগীত শেষে কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউটদের উদ্দেশ্যে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহসিন উদ্দিন বলেন যে, সকল স্কাউটরা অন্য সাধারণ শিক্ষার্থীদের থেকে অন্যমাত্রায় অসাধারণ গুনাবলী নিয়ে একধাপ এগিয়ে থাকে। এরা শৃঙ্খলাবদ্ধ থেকে সৎ ও সুনাগরিক হয়ে পরোপকারী মনোভাব নিয়ে জীবনে এগিয়ে চলবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা রোভার স্কাউটস এর সাধারন সম্পাদক পবিপ্রবি’র উপ রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম টিটু, জেলা রোভার স্কাউটস’র কমিশনার মো. মাহবুব আলম, বাংলাদেশ স্কাউটস জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব মো. ইকবাল হাসান, লতিফ মিউনিসিপ্যাল সেমিনারীর প্রধান শিক্ষক মো. জাকির হোসেন। অন্যান্যের মধ্যে ছিলেন সরকারু জুবিলী স্কুলের সিনিয়র সহকারি শিক্ষক মো. সাঈদুল হক আজাদ, সহঃ শিক্ষক মনজুরুল আহসান, উডব্যাজার টাউন কালিকাপুর সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন, এএলটি টাউন বহালগাছিয়া সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা খায়রুন নাহার বেবী, আউলিয়াপুর স. প্রা. স্কুলের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, ডিবুয়াপুর মডেল স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সেন্টারপাড়া স্কুলের প্রধান শিক্ষক নাসরিন আখতার সালমা, টাউন স্কুলের প্রধান শিক্ষিকা নাসরিন সুলতানা, নুতনবাজার স্কুলের প্রধান শিক্ষিকা কানিজ ফাতিমা, মহিলা সমিতি স্কুলের প্রধান শিক্ষিকা ফাহমিদা আমবেরীন, গলাচিপা স্কুলের প্রধান শিক্ষিকা লাইলী বেগম, প্রধান শিক্ষক সুমন চন্দ্র দাস, শিক্ষক আঃ কাইউম, সাহিদা বেগম।

উক্ত র‍্যালীতে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৫ জন কাব, স্কাউটস ও রোভার স্কাউটস সদস্য শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com