1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক শ্রমিককে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা।

গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মুদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শ্রমিক বাদশা মিয়া (৪৩)। সে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মুদারকান্দি গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে বলে জানা গেছে।

খবর নিয়ে জানা যায়, মঙ্গলবার বিকেলে শিশুটি তার বাড়ির পাশে খেলা করছিল। এ সময় বাদশা শিশুটিকে বসত ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি কান্নাকাটি শুরু করলে সে শিশুটিকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মা-বাবাকে জানালে তারা স্থানীয় কয়েকজনকে বিষয়টি জানায়। এই ঘটনায় এলাকাবাসী উত্তেজিত হয়ে বাদশা মিয়াকে অবরুদ্ধ করে রাখে। গোটা গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অভিযুক্তকে উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে উত্তেজিত জনতা।

ভুক্তভোগী শিশুটি জানায়, ‘আমাকে ডেকে তিনি তার ঘরে নিয়ে যায়। আমাকে টাকা দিবে বলে জামাকাপড় খুলতে বলে। আমি কষ্ট পেয়ে কান্নাকাটি শুরু করলে তিনি আমাকে ছেড়ে দেয়।’

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উত্তেজিত জনতা বাদশা মিয়াকে অবরুদ্ধ করে রেখেছিল। আমরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com