1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ 

মেঘনা সেতুর ঢালে রডভর্তি ট্রাক বিকল, মহাসড়কে যানজট-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২২৩ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের মেঘনা সেতুর পূর্ব প্রান্তের ঢালে রডভর্তি ট্রাক উল্টে মহাসড়কের গজারিয়া অংশের ঢাকামুখী লেনে আনুমানিক ৯ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা।

আজ শুক্রবার ভোর থেকে মহাসড়কের মেঘনা সেতু থেকে মহাসড়কের মধ্যবাউশিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়েছে। সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে যানজট অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মেঘনা সেতুর ঢালে জামালদী এলাকায় একটি রডভর্তি ট্রাক উল্টে যায়। দুর্ঘটনা কবলিত রডবাহী ট্রাকটি মহাসড়কের ওপর থেকে সরাতে সময় লাগায় এ যানজটের সৃষ্টি হয়।

কুমিল্লা থেকে ঢাকাগামী স্টার পরিবহনের চালক তাহমিদ হোসেন জানান, সকালে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু গজারিয়া এলাকার ভাটেরএলাকায় এসে তিনি যানজটে আটকা পড়েন। এতে বাসে থাকা যাত্রীরা বিরক্ত হচ্ছেন বলে জানান তিনি।

মোশারফ নামে এক যাত্রী বলেন, মধ্য বাউশিয়া থেকে দুই ঘন্টায় ৩ কিলোমিটার অতিক্রম করেছে তাকে বহনকারী বাসটি ।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান,একটি রডবাহী ট্রাক সড়কে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। ফলে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল ঢাকগামী লেনে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com