1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বব্যাপী সাংবাদিকদের ঐক্য ও গণমাধ্যম উন্নয়নে নতুন দিগন্ত: WIPC-এর আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড লাহাই এনজেভাও ও ম্যাক্সওয়েল কুডেকর-গাজীপুর সংবাদ  এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের হাফিজ নুরুস সাদাত হিশাম-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ-গাজীপুর সংবাদ  ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য-গাজীপুর সংবাদ  বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা, সেলিম পেলেন ঝালমুড়ির নতুন গাড়ি-গাজীপুর সংবাদ  মোহনা টিভিতে ক্ষমতার দ্বন্দ্ব, নির্বাহী পরিচালকের অব্যাহতি-গাজীপুর সংবাদ ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ 

নাটোরের লালপুরে নিখোঁজের ১১দিন পর কবিরাজের লাশ উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৪০১ টাইম ভিউ

মোঃ মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুরে নিখোঁজের ১১দিন পর মাজেদুল ইসলাম (৫৫) নামের এক কবিরাজের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২০ এপ্রিল ২০২৫) সকালে আব্দুলপুর দক্ষিণপাড়া নামুচরা মাঠের ফজলু ব্যাপারির ভুট্টা খেতের পাশে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাজেদুল ইসলাম একই এলাকার ইয়াদ আলী সরদারের ছেলে ও গরুর ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানাযায় মাজেদুল ইসলাম কবিরাজ বাড়ি থেকে এর আগেও কয়েক বার নিখোঁজ হয়ে ছিলেন। কিন্তু বাড়িতে ফিরে আসেন। মাজেদুল ইসলাম কবিরাজ এলাকায় বিভিন্ন মানুষের থেকে টাকা ঋণ করে জুয়া খেলতেন। পাওনাদারদের চাপ ও ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে স্থানীয়রা।
প্রতিবেশি আলিউল ইসলাম (২২) জানান তিনি, কবিরাজি চিকিৎসা সহ গরু ক্রয় বিক্রয়ের ব্যবসা করতেন। এছাড়াও টাকা দিয়ে জুয়া খেলতেন।

তবে হত্যা না আত্মহত্যা এ নিয়ে প্রশ্ন জেগেছে স্ত্রী নাছিমা বেগমের (৫০)।
তিনি জানান গত ৯এপ্রিল বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর তিনি বাড়ি ফিরে আসেন নাই। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি মাঠের মধ্যে আমার স্বামীর মৃত দেহ পরে আছে। তিনি আরো জানান গত শুক্রবার আব্দুলপুর কান্দাভিটা এলাকার টুলুর ছেলে তার স্বামীর নিকট পাওনা টাকার দাবি করে অশ্লীল ভাষায় গালাগালি ও তার স্বামী মারা গেলে তিনি কাঁদবেন কিনা প্রশ্ন করে চলে যায়। এরপর থেকে তিনি আতঙ্কে ছিলেন।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোমিনুজ্জামান জানান এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com