1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

পটুয়াখালী ড্রাইভার্স কল্যান সমিতির ৩৭তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত…-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৭৪ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালী ড্রাইভার্স এন্ড সরকারি কর্মচারী কল্যান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ৩৭ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত।

শনিবার (৩১ মে) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে সংগঠনের সভাপতি মো. খবির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মুসফিকা আক্তার তুলি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসের পরিদর্শক সুশান্ত কুমার দাস, সমিতির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি মো. খলিলুর রহমান দুলাল, সাবেক সাধারন সম্পাদক মো. হুকুম আলী মৃধা ও মোঃ ফোরকানুজ্জামান। আরো বক্তব্য রাখেন সমিতির সদস্য

পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলাম, সরকারী কর্মচারী কল্যান সমিতির সাধারন সম্পাদক সেলিনা আক্তার প্রমুখ। সভায় সমিতির যে সকল সদস্য মৃত্যু বরন করেছেন তাদের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন ফায়ার সার্ভিস জামে মসজিদের ইমাম হাফেজ মো.ওমর ফারুক।

সভায় বিগত ৩৬ তম বার্ষিক সাধারন সভার কার্যবিবরনী পাঠ করেন সমিতির সাধারন সম্পাদক মো. খোকন মোল্লা। সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন। তিনি লভ্যাংশ বন্টন প্রস্তাব এবং ২০২৪-২০২৫

অর্থ বছরের বাজেট পেশ , নিয়মিত সঞ্চয় আমানতকারী করেন। সভায় সদস্যদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

প্রকাশ, এসমিতি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯২ সালে নিবন্ধন লাভ করে ( রেজিঃ নং- ৫ পিডি এবং ২০০৯ খ্রিঃ সংশোধিত রেজিঃ নং- ০৫/১ পিডি)। বর্তমানে এ সমিতিতে ১০৪৩ জন সদস্য রয়েছে। মূলধন আছে ২ কোটি ১৩ লক্ষ ৪৬ হাজার ১৭৭ টাকা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com