1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বব্যাপী সাংবাদিকদের ঐক্য ও গণমাধ্যম উন্নয়নে নতুন দিগন্ত: WIPC-এর আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড লাহাই এনজেভাও ও ম্যাক্সওয়েল কুডেকর-গাজীপুর সংবাদ  এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের হাফিজ নুরুস সাদাত হিশাম-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ-গাজীপুর সংবাদ  ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য-গাজীপুর সংবাদ  বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা, সেলিম পেলেন ঝালমুড়ির নতুন গাড়ি-গাজীপুর সংবাদ  মোহনা টিভিতে ক্ষমতার দ্বন্দ্ব, নির্বাহী পরিচালকের অব্যাহতি-গাজীপুর সংবাদ ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ 

মাদারগঞ্জের চাঞ্চল্যকর মাসুদ হত্যা মামলার প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৮২৬ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার :

জামালপুরের মাদারগঞ্জের চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দীতে রাতের অন্ধকারে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকান্ডের প্রকৃত আসামীদের আড়াল করে উল্টো নিহত মাসুদ মিয়ার চাচা ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়া রুবেল প্রামাণিকের সৌদি প্রবাসী বড় ভাই ফরিদ প্রামাণিককে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ কর্তৃক হয়রাণীমূলকভাবে গ্রেফতার করে আসামী সাজিয়ে পুলিশী নির্যাতন, আদালতে চালান করে ১০দিনের রিমান্ড চেয়ে আবেদন দ্বারা চক্রান্তের প্রতিবাদে এবং প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১৭ জুলাই ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকালে জামালপুর শহরের কথাকলি মার্কেটের  জামালপুর সিটি প্রেস ক্লাব মিলনায়তনে নিহত মাসুদ মিয়ার বাবা ও হত্যা মামলার বাদী সম্রাট মিয়া ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়া রুবেল প্রামাণিকের পরিবারের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,  নিহত মাসুদ মিয়ার বাবা ও হত্যা মামলার বাদী সম্রাট মিয়া, নিহত মাসুদ মিয়ার মা মোছা: মুসলিমা বেগম, মৃত্যুর সাথে পাঞ্জা লড়া রুবেল প্রামাণিকের বিধবা মা ফলেজা বেওয়া , রুবেল প্রামাণিকের বড় ভাই সৌদি প্রবাসী ফরিদুলের স্ত্রী মোছা: ফাতেমা বেগম, রুবেল প্রামাণিকের ছোট বোন আশামনি, রুবেল প্রামাণিকের ছোট বোন আশামনির শ্বশুর মোঃ আনোয়ার হোসেন, রুবেল প্রামাণিকের ছোট বোন আশামনির শ্বাশুড়ি মোছা: আমেনা বেগমসহ অনেকেই।
বক্তাগণ হত্যাকান্ডের সাথে জড়িত নয় এবং সম্পূর্ণ নির্দোষ সৌদি প্রবাসী ফরিদ প্রামাণিকের অনতিবিলম্বে মুক্তি ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়া রুবেল প্রামাণিকের লিখিত বর্ণনা মোতাবেক প্রকৃত খুনীদের গ্রেফতার ও ফাঁসীর দাবী জানান। পাশাপাশি তারা বাদি ও তার পরিবারের লোকজনদের প্রতি বিভিন্নভাবে পুলিশী হয়রাণী বন্ধের জোর দাবী জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com