
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
কাপাসিয়া উপজেলার ধরপাড়া গ্রামের আলোচিত চাচী নার্গিস হত্যা মামলার প্রধান আসামি নাজমুল সরকার (২৫) ও তার মা নূর জাহান নুর আক্তার নুরী (৪৭) কে গোপন সংবাদের ভিত্তিত্বে তাঁর আত্মীয়ের বাসা ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার কাপাসিয়া থানা পুলিশ। গত ২২ জুলাই গভীর রাতে মামলার এজাহার নামীয় ১ নং ও ৩ নং আসামি কে গ্রেফতার করা হয়।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলের নির্দেশনায় এস আই জাহিদ হাসান নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করেন। উল্লেখ্য, গত (২৫ জুন);জমি সংক্রান্ত বিরোধে ধরপাড়া গ্রামে প্রকাশ্য দিবালোকে…জাকির সরকারের .পুত্র নাজমুল সরকার তার চাচীকে সুইচগিয়ার দিয়া হত্যা করে। এ ব্যাপারে নিহতের ছেলে আওলাদ হোসেন বাদী হয়ে ৮ জনের নামে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২২/০৭/২০২৫ ইং
Leave a Reply