1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

কাপাসিয়ায় শাপলা বিলে নৌকাডুবে দুই বন্ধুর মৃত্যু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২২৭ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

কাপাসিয়ায় শাপলা বিলে শাপলা দেখতে গিয়ে নৌকাডুবির ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ১০ দিকে উপজেলার টোক এলাকার পাঁচুয়া বিলে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন, মোঃ মাহিন(১৬) গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নুরে আলমের ছেলে ও মোঃ বায়েজীদ(৩৫) ময়মনসিংহ জেলার ভালুকা থানার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে। জানা যায়, মামুন, মাহিন বাইজিদসহ পাঁচ বন্ধু শুক্রবার ভোরে বাড়ি থেকে কাপাসিয়ার পাঁচুয়া পদ্ম বিলের লাল শাপলা ফুলের ছবি তোলার জন্য বের হয়। একটি নৌকা ভাড়া করে ছবি তোলার সময় হঠাৎ নৌকাটি ডুবে গেলে মাঝি ও পাঁচ বন্ধুসহ পানিতে তলিয়ে যান। স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে মো. বাইজিদ মারা যান। মাহিন নামের অপর একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাবেদ আলী বলেন, শুক্রবা সকালে পাঁচুয়া বিলের শাপলা দেখতে ঘুরতে আসে পাঁচ বন্ধু। তারা একটি নৌকা ভাড়া করে বিলে ঘোরার সময় পাঁচ বন্ধু ও মাঝিসহ তাদের বহনকারী নৌকাটি ডুবে গেলে ঘটনাস্থলে একজন মারা যায় অন্য আরেকজন গুরুতর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনিও মারা যান। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com