1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

কাপাসিয়ায় সড়কে ময়লার স্তূপ: এলাকাবাসীর মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২০৭ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় সড়কে ময়লার স্তূপ অপসারণ ও ময়লা ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকাল ১০টায় কাপাসিয়া বাজার সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের সামনে এ মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, “সড়কে দীর্ঘদিন ধরে ময়লা ফেলা হচ্ছে। এর ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। এলাকাবাসী চরমভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই আমরা বাধ্য হয়ে মানববন্ধনের আয়োজন করেছি।” স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ জানান, “গত দুই বছর ধরে জমে থাকা ময়লা অপসারণে উপজেলা প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।”রফিকুল ইসলাম ও স্থানীয় ব্যবসায়ী ফারুক বলেন, “ময়লার কারণে পরিবেশে নানা রকম জীবাণুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে।” দোকানদার মোহাম্মদ শহীদুল্লাহ (৫০) বলেন, “আমার দোকানের পাশেই ময়লার স্তূপ। দুর্গন্ধে ক্রেতারা আসতে চান না। আমি হার্টের রোগী, এই দুর্গন্ধে দোকানে বসে থাকাও কষ্টকর। ব্যবসা ও আয়-রোজগার দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম বলেন, সড়কে ময়লা অপসারণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com