
মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভূত্থানের প্রথম বর্ষপূতি উপলক্ষে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সংগ্রামী সাধারন সম্পাদক শ্রমীকদলের আইকন গরিবের বন্ধু, মোঃ মনিরুজ্জামান মনির এর নেতৃত্বে ৬ই আগষ্ট বুধবার শহীদ হৃদয় তরুয়া চত্বর থেকে বিজয় র্যালি শুরু হয়ে পটুয়াখালী লঞ্চঘাট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এই বিজয় র্যালিতে হাজারো জনতার অংশগ্রহনে জনসমুদ্রে পরিনত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবি.এম মোশারোফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মুজিবর রহমান টোটন, জেলা বিএনপির ১নং সদস্য,সাবেক পৌর মেয়র মোস্তাক আহম্মেদ পিনু, ও জেলা বিএনপির নেতা বায়জিদ আহমেদ পান্না, সদর উপজেলার সভাপতি কাজী মাহাবুব আলম।

উক্ত বিজয় র্যালি অনুষ্ঠানের আয়োজন করেন পটুয়াখালী সদর উপজেলা শ্রমিক দলের সংগ্রামী সাবেক সভাপতি গরীবের বন্ধু মোঃ মাহাতাব উদ্দিন ঘড়ামী ও সদর থানা শ্রমীকদলের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক গরীবের আস্থা ভাজন আব্দুস সালাম হাওলাদার সায়েম।
এ বিজয় র্যালীতে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি আউয়াল আকন, সহ-সভাপতি মোঃ সাইফুল হাওলাদার,সহ-সভাপতি ছত্তার বয়াতী, এবং সহ-সাধারন সম্পাদক নইমুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোঃ শিপন, সহ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার মোল্লা, প্রকাশনা সম্পাদক মোঃ বজলু মীর,জেলা শ্রমিক দলের সদস্য আব্দুর রব মোল্লা, পৌর শ্রমিক দল, অটো শ্রমিক দল ও সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের নেতৃবৃন্দ সহ যুবদল, ছাত্রদল, মৎসজীবি দল, কৃষক দল এবং আরও অন্যান্য অংজ্ঞ সংজ্ঞঠনের নেতৃবৃন্দরা।
Leave a Reply