
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
কাপাসিয়ায় পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগে এনে মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছে কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ও পথের সাথী প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ হোসেন লিয়ন। সোমবার (১১ আগষ্ট ) বিকেল ৫ টায় কাপাসিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জুনায়েদ হোসেন লিয়ন লিখিত বক্তব্য বলেন, আমি জুনায়েদ হোসেন লিয়ন সদস্য সচিব কাপাসিয়া উপজেলা যুবদল। পাশাপাশি কাপাসিয়ার টোক থেকে গাজীপুর পর্যন্ত চলাচলকারী পথের সাথী পরিবহণ (প্রাঃ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গতকাল আমার ব্যবসা সংক্রান্ত অসত্য / ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করে কাউন্টার সুপারভাইজার আব্দুস সামাদ । গত ফ্যাসিষ্ট সরকারের সময় আমার ব্যবসা প্রতিষ্ঠান পথের সাথী পরিবহন পরিচালনা করতে এক প্রকার অসুবিধায় পরি। আমার অধিনস্থ কাউন্টার সুপারভাইজার আব্দুছ ছামাদ ভাড়া নিতে আগ্রহ দেখালে আমি উপযুক্ত দাম চাইলে তা না দিয়ে আওয়ামী লোকজন নিয়ে আমাকে এক প্রকার হুমকী, ভয়-ভীতি দেখায়ে কম টাকায় ভাড়া নেয়। বিগত ফ্যসিষ্ট সরকারের আমলে আমাকে ভাড়া পরিশোধ না করে ক্ষমতার অপব্যবহার করে। মালিকদের জিম্মি করে এককভাবে ব্যবসা পরিচালনা করে। এ সময়ের পরিস্থিতিতে আমি বাধ্য হয়ে ভাড়া দেই। আমার নামের কোম্পানী দলিলসহ সকল কাগজপত্র আছে কোনপ্রকার তথ্য উপাত্ত ছাড়াই ভুয়া বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি হীন পায়তারা করেছে। সে নিজেই একাধিক মামলার আসামি। আমি এই প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তিনি আরও বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করা মামলার একজন আসামী। সে বিশেষ গোষ্ঠী ও ব্যক্তিকে টার্গেট করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে । এসময় রাজদূত পরিবহনের এমডি সাইফুদ্দিন সবুজ বলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে কোন কুচক্রী, অসাধু স্বার্থান্বেষী মহলের অসৎ স্বীয় স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্যাদি উপস্থাপনের মাধ্যমে ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি হীন পায়তারা করা হয়েছে। যা নির্দিষ্ট মহলের স্বার্থ হাসিলের পক্ষে অদৃশ্য সহযোগীতা প্রদান করার কার্যক্রম বলে প্রতিয়মান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply