1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম:
খুব শীঘ্রই বাজারে আসছে সাংবাদিক খান মেহেদীর সম্পাদনায় দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪-গাজীপুর সংবাদ জামালপুরে অবৈধ দুটি ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত-গাজীপুর সংবাদ  ছাতকে মহান মে দিবস পালিত, শ্রমিকদের বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকের জাতুয়া বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি হয়েছে-গাজীপুর সংবাদ  পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের অবহেলায় হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেল ২১ গ্রামের কৃষকের স্বপ্ন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে পুন: নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা- আহত-৩-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা-গাজীপুর সংবাদ  QueenWin Interactive Gaming UK: Your Prime Place for Elite Casino Entertainment Établissement Spino : Votre idéale Adresse de Gaming en Ligne Premium Spino Casino UK: Your Ultimate Portal to Top-Tier Internet Gambling Superiority

গলাচিপার চরবাংলা খাসজমি নিয়ে কৃষকরা দুই পক্ষ মুখোমুখি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১২৮ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় একসনা খাসজমি বন্দোবস্ত পাওয়ার দাবিতে মুখোমুখি চরবাংলার ভূমিহীন কৃষকরা। দুই পক্ষই নিজেদেরকে প্রকৃত ভূমিহীন দাবি করে আসছেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টায় চরবাংলা বিত্তহীন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. সেরাজ খান চাষযোগ্য খাস জমি একসনা ডিসিআর পাওয়ার দাবিতে গলাচিপা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলায় প্রায় ২ হাজার একর চাষযোগ্য খাস জমি রয়েছে। অপরদিকে সমিতিতে ভূমিহীন রয়েছে ৯৯৮ জন। তিনি চাষযোগ্য এসকল খাস জমি সমিতির সদস্যদের বন্দোবস্ত দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। অপরদিকে ওই চরের সমিতির সদস্য নয় অপর আরেকটি পক্ষ নিজেদেরকে ভূমিহীন দাবি করে একসনা বন্দোবস্ত পাওয়ার দাবি জানিয়ে গত সোমবার (১১ আগস্ট) উপজেলা ভূমি অফিসের সামনে মানববন্ধন করেছেন। এ নিয়ে চরবাংলা ভূমিহীন কৃষকরা এখন মুখোমুখি অবস্থান নিয়েছেন।

গলাচিপা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চরবাংলা বিত্তহীন সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান, সহসভাপতি মো. হারুন হাওলাদার, কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম, সদস্য ফারুক মীর প্রমুখ।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. সেরাজ খান বলেন, ‘চরবাংলা বিত্তহীন সমবায় সমিতি লিমিটেড রেজি নম্বর-৭৪, পি.ডি এর সদস্য সংখ্যা ৯৯৮ জন। এর মধ্যে প্রায় চার শ’ সদস্য প্রায় ৩০ বছর ধরে চরবাংলা সরকারি খাস জমিতে বসবাস করে কৃষিকাজ ও মৎস্য আহোরণ করে জীবিকা নির্বাহ করে আসছি।

তিনি আরও বলেন, সরকারি নীতিমালা মোতাবেক কৃষি খাসজমি আমাদের প্রাপ্য হলেও স্থানীয় ও বহিরাগত কিছু ভূমি দখলদার জোতদার শ্রেণির লোকজন আমাদের উচ্ছেদ করে ভূমি দখলের পায়তারা করছে। তারা সহকারী কমিশনার (ভূমি) গলাচিপাকে ভুল বুঝিয়ে আমাদের দখলকৃত সরকারি খাসজমি একসনা চাষের অনুমতি নিয়ে আমাদের উচ্ছেদ করতে চাইলে আমরা মহামান্য হাইকোর্টের স্মরনাপন্ন হই। হাইকোর্ট সরকারকে সমিতির সদস্যদের একসনা ডিসিআর প্রদান করার জন্য আদেশ প্রদান করেন এবং অবৈধ দখলদারদের চাষের অনুমতিপত্র বাতিল করে আদেশ প্রদান করেন। আমরা দ্রুত এ আদেশের বাস্তবায়ন চাই।’

তিনি আরো বলেন, ‘চরবাংলার বহিরাগত আনোয়ার হাওলাদার, মন্নান প্যাদা, রফিক সর্দার, সোহেল সর্দার, জালাল মৃধা, মোয়াজ্জেম মেম্বার, জসিম প্যাদার নেতৃত্বে কিছু লোক নিজেদেরকে ভূমিহীন দাবি করে গলাচিপা উপজেলা ভূমি অফিসের সামনে গত সোমবার ( ১১ আগস্ট) একটি মানববন্ধন করে। তারা আমাকে ও চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির কার্যকরী কমিটির সদস্যদের ভূমিদস্যু বলে বক্তব্য প্রদান করে। আমি উক্ত মানববন্ধনকারীদের ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। প্রকৃতপক্ষে মানববন্ধনকারীরা ভূমিদস্যু, জবরদখলকারী তাই তাদেরকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com