1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপনগর থানার ওসির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-গাজীপুর সংবাদ  চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে পাউবোর চিঠি, টাস্কফোর্স অভিযানে দেড় লাখ টাকা জরিমানা সরেজমিনে বালুমহালের বাইরে উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য ——————— মহিউদ্দিন-গাজীপুর সংবাদ  পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার, সিটি কর্পোরেশন করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু-গাজীপুর সংবাদ  IviBet: jak łatwo wypłacić swoje wygrane z kasyna online Wat maakt Top 10 Online Casino Nederland uniek? Een gids voor veilig spelen en Glory Casino Bangladesh এ স্পোর্টস বেটিং: কিভাবে লাভবান হবেন? বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাতক উপজেলা শাখা পুনর্গঠন-গাজীপুর সংবাদ  দোয়ারায় কমিটিতে মামাতো বোনের নাম না থাকায় প্রধান শিক্ষক-কে হেনস্তা করলেন শহীদুল মিয়া-গাজীপুর সংবাদ

কাপাসিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় মাদক সেবনের দায়ে মোঃ রাসেল (৩৫) ও মোঃ ফরিদ (৩৮) নামের দুই যুবককে   ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০০ টাকা অর্থদণ্ডও করা হয়। সোমবার (১ সেপ্টেম্বর ) সকালে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বইলাকান্দি এলাকায় ফাতেমা বেওয়ার বাসা থেকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ সাজা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুল হক। সাজাপ্রাপ্ত মোঃ রাসেল জাওয়ার টেক বইলাকান্দি এলাকার রুহুল আমিনের ছেলে, অপরজন মোঃ ফরিদ ভিটিপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। সিংহশ্রী ফাড়ি ইনচার্জ সাইদুর রহমান জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জাওয়ারটেক বইলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও গাজা সেবনের বিভিন্ন সরঞ্জামসহ রাসেল ও ফরিদকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একেকজনের ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক বলেন, ‘মাদক সেবনের দায়ে রাসেল ও ফরিদকে ২০০০ টাকা অর্থদণ্ড ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কারণ মাদককে উৎখাত করতে না পারলে গোটা সমাজ অদূর ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে। মাদক ব্যবসায়ীরা যতবড় শক্তিশালীই হোক না কেন ধরতে পারলে অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে।’

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com