
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
তাহিরপুরে ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির আওতায় ইমার্জেন্সি রেসপন্ডার গ্রুপে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ব্র্যাকের এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক।
জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির অফিসার এস এম তরিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বিশ্বনাথ পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহবুবুল ইসলাম, তাহিরপুর থানার এসআই নাজমুল হাসান, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ ফরিদ, ব্র্যাক জেলা সমন্বয়ক মো. শাহ আলম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার শাহ আলম, সাংবাদিক রুকন উদ্দিন, শওকত হাসান প্রমুখ।
এছাড়াও উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩ জন ইমার্জেন্সি রেসপন্ডার গ্রুপের সদস্য উপস্থিত ছিলেন।
কর্মশালায় যেকোন ধরনের দূর্যোগকালীন মুহুর্তে কিভাবে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সহ উদ্ধার অভিযান ও অন্যান্য সহযোগিতা পৌঁছানো যায় সে ব্যাপারে হাতে কলমে দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়। নাগরিক প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দের নিকট থেকে বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থাপন করা ও যৌক্তিক সমাধান বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply