1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
একই মাঠে ঝরল দুটি তাজা প্রাণ: পাট কাটেতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের করুণ মৃত্যু, এলাকায় শোকের মাতম-গাজীপুর সংবাদ  প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প: কাপাসিয়ায় ‘স্মার্ট কৃষি কার্ড’ তথ্য সংগ্রহ শুরু, মিলবে ১০ ধরনের সেবা-গাজীপুর সংবাদ  Pinco casino bonusları: 2026 yılına özel promosyonları keşfedin Micasino en Chile: descubre los mejores bonos y promociones del año Explora el mundo de las apuestas en Ecuador con la bet593 app  ছাতকে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় রথযাত্রা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত-গাজীজুর সংবাদ  নতুন ভোটার হওয়ার ১৫ দিনের বিশেষ সুযোগ : ইসি-গাজীপুর সংবাদ  ৪৫ বছর পর শহীদ জিয়া’র হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক-গাজীপুর সংবাদ  গজারিয়ায় ফিল্মী স্টাইলে ডাকাতির ঘটনায় আটক ১৪ ডাকাত-গাজীপুর সংবাদ 

কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন: সভাপতি শরীফুল সেক্রেটারি মাজহারুল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ টাইম ভিউ

মো: জাহাঙ্গীর ইসলাম

রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ৬ আসনের জেলা কিশোরগঞ্জ। দীর্ঘ ১৫ বছর পর জমকালো নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে লাখো দলীয় নেতাকর্মী জনতার অংশগ্রহণের আনুষ্ঠানিকতায় প্রস্তুতি নিয়ে ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৪০০ জন স্বেচ্ছাসেবক ৪০টি টিমে ৯ বছর পর উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন শিল্পপতি শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। গতকাল শনিবার দুপুরে শহরের পুরোনো স্টেডিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে দিবাগত রাত ৩টার কিছু পর ফলাফল ঘোষণা করা হয়।

এতে সভাপতি পদে ‘আনারস’ প্রতীকে শরীফুল আলম ১ হাজার ৫২২ ভোটে নির্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সহসভাপতি রুহুল হোসাইন ‘ছাতা’ প্রতীকে পান ১৯৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ‘রিকশা’ প্রতীকে মাজহারুল ইসলাম পান ১ হাজার ১৫৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল ‘বল’ প্রতীকে পান ৬১১ ভোট। অন্য দুই প্রার্থী শফিকুল আলম রাজন (মাছ প্রতীক) পান ৩০ ভোট ও আইনজীবী সাজ্জাদুল হক (গোলাপফুল প্রতীক) পান ৭ ভোট। মোট ২ হাজার ৯০ কাউন্সিলরের মধ্যে ভোট দেন ১ হাজার ৮৪০ জন।

কাউন্সিলের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আইনজীবী মো. মিজানুর রহমান, আমিনুল ইসলাম ও মো. শরীফুল ইসলামসহ সাতজন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com