1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

দুর্গাপুর ঘি-ঘাট বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:এস এম মাসুদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাজীপুরের কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শাখা ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটায় ঘিঘাট মধ্যেপাড়া গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলোচনা করেন। ঘিঘাট ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও শাহাদুত জামান মুন্নার সঞ্চালনায় অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল কবির সাব্বির,যুবদল নেতা দলিল লিখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মুশতাক আহমেদ, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শিবলু আলম সোহেল, কৃষক দলের সভাপতি আওলাদ হোসেন সরকার প্রমুখ। এ-সময় গাজীপুর ৪ কাপাসিয়া আসনে বিএনপি দলীয় এমপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নান রিয়াজের পক্ষে ভোট প্রার্থনা করা হয় এবং ভোটের দিনে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সোলায়মান মোল্লা। এ-ছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল কবির সাব্বির,৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খালিদ হোসেন, বাবুল সরকার, যুবনেতা পরাগ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com