1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান-গাজীপুর সংবাদ  ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আপন দুই ভাই-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা রোধে ইউএনও হাফিজুল হকের ঝটিকা অভিযান: ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা-গাজীপুর সংবাদ  দুর্যোগ মোকাবিলায় তরুণদের নেতৃত্ব ও স্থানীয় সরকারে সম্পৃক্ততার আহ্বান ডা. শাহাদাতের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা: এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  ছাতকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিনয় কুমার দেব-গাজীপুর সংবাদ  সুপ্রিম কোর্টের আইনজীবী মইনুল ইসলামের মেয়ে মাইশা ইসলামের lAL Law পরীক্ষায় প্রথম স্থান অর্জন-গাজীপুর সংবাদ  ছাতকে বিদ্যুৎ ব্যবহারকারী ২ জনের বিরুদ্ধে অনাদায়ী ১০ লক্ষ ১০ হাজার ২৫৯ টাকার জন্য মামলা দায়ের-গাজীপুর সংবাদ 

গজারিয়া বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, মহাসড়ক অবরোধ- বাস ভাঙচুর-গাজীপু সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রীবাহী বাসের ধাক্কায় গজারিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শ্রাবন্তী আক্তার (১৪) নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এসময় বিক্ষুব্ধরা ৪টি বাস ভাঙচুর করে।

শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সড়কের উভয়মুখী লেনে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে শতাধিক শিক্ষার্থী।

এই প্রতিবেদন লেখার সময় বেলা সাড়ে ১১টার দিকে সড়কের ১৩ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নিহত স্কুল শিক্ষার্থী শ্রাবন্তী স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় মহাসড়কের পুরান বাউশিয়া এলাকায় চট্রগ্রামমুখী লেনে স্টার লাইন পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শ্রাবন্তী গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। তার বাড়ি চর বাউশিয়া গ্রামে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আল আজাদ জানান, বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষুব্ধরা ঢাকা-ফেনি রুটে চলাচলকারী স্টার লাইন পরিবহনের ৪টি বাস ভাঙচুর করেন। মহাসড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ছুটে আসেন। পরে এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাসে সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি বলেন, অভিযুক্ত বাসটিকে জব্দের চেষ্টা করা হচ্ছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com