1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার, কমানো হয়েছে বিমান ভাড়া-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ টাইম ভিউ

বিশেষ প্রতিনিধিঃ

২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবছর সরকারি মাধ্যমে হজ প্যাকেজ-১(বিশেষ), হজ প্যাকেজ-২ ও হজ প্যাকেজ-৩  শিরোনামে তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে । ২০২৬ সনে হজযাত্রী প্রতি বিমান ভাড়া কমানো হয়েছে ১২ হাজার ৯৯০ টাকা। সরকারি মাধ্যমে হজ প্যাকেজ-১(বিশেষ)এর খরচ ছয় লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, হজ প্যাকেজ-২ এর খরচ পাঁচ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং হজ প্যাকেজ-৩ এর খরচ চার লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার বিকালে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রেস ব্রিফিংয়ে হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ ঘোষণা করেন।

সরকারি মাধ্যমে হজ প্যাকেজ-১(বিশেষ) এর হজযাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরঙ্গণ থেকে সর্বোচ্চ ৭০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় আবাসন সুবিধা পাবেন। এছাড়া, এ প্যাকেজের হজযাত্রীদের জন্য এটাচড বাথরুমসহ একরুমে সর্বোচ্চ ৫ জনের আবাসনের ব্যবস্থা থাকবে।  মিনায় তাঁদের তাঁবুর অবস্থান হবে জোন-২ তে এবং মিনা-আরাফায় ‘ডি প্লাস’ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে।

অন্যদিকে, হজ প্যাকেজ-২ এর হজযাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরঙ্গণ থেকে এক দশমিক দুই কিলোমিটার হতে এক দশমিক আট কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় আবাসন সুবিধা পাবেন। এ প্যাকেজের হজযাত্রীদের জন্য এটাচড বাথরুমসহ একরুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা থাকবে। এছাড়া, এই প্যাকেজের হজযাত্রীরা  মিনায় জোন-২ এ তাঁবুতে অবস্থান করবেন এবং মিনা-আরাফায় ‘ডি’ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে।

সরকারি মাধ্যমে ২০২৬ সনের হজে নতুন সংযোজন হজ প্যাকেজ-৩। এটি সাশ্রয়ী হজ প্যাকেজ। এই প্যাকেজের হজযাত্রীদের আবাসন হবে মক্কায় আজিজিয়া এলাকায় এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে। একরুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা থাকবে এই প্যাকেজে। এছাড়া,  মিনায় তাদের তাঁবুর অবস্থান হবে জোন-৫ এ এবং মিনা-আরাফায় ‘ডি’ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হারাম শরীফে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যাতায়াতের নিমিত্ত এসি বাসের বন্দোবস্ত রাখার কথা বলা হয়েছে এই প্যাকেজে।

উল্লেখ্য, হজ প্যাকেজ-১ ও হজ প্যাকেজ-২ এর হজযাত্রীরানির্ধারিত অর্থ পরিশোধ সাপেক্ষে মক্কা ও মদিনায় ২ ও ৩ সিটের রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা গ্রহণ করতে পারবেন। সাধারণত সৌদি আরবে হজযাত্রীদের অবস্থানকাল হবে ৩৫ হতে ৪৭ দিন। তবে শর্ট প্যাকেজে সৌদি আরবে অবস্থানকাল হবে ২২ হতে ৩০ দিন।

বেসরকারি হজ এজেন্সি সমূহের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে পাঁচ লাখ নয় হাজার ১৮৫ টাকা। সরকার কর্তৃক অনুমোদিত এই প্যাকেজটি গ্রহণ করে এজেন্সিসমূহ অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে।

২০২৬ সালের হজে কোরবানির টাকা আবশ্যিকভাবে নুসুক মাসার প্লাটফর্মে জমা দেয়ার নির্দেশনা দিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। একারণে কোরবানি বাবদ ৭২০ সৌদি রিয়ালের সমপরিমাণ ২৩ হাজার ৬৫২ টাকা হজ প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে খাবার বাবদ কোনো টাকা প্যাকেজে ধরা হয়নি। এজন্য প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ প্রতিদিন ন্যূনতম ৩৫ সৌদি রিয়াল হিসেবে প্রয়োজনীয় অর্থ সাথে নিতে বলেছে সরকার।

এর আগে ধর্ম উপদেষ্টার সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটিতে হজ প্যাকেজ ও গাইড লাইন ২০২৬ অনুমোদন দেয়া হয়।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সনের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছরের ২৭ জুলাই হতে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে এবং সেৌদি সরকারের রোডম্যাপ অনুসারে ১২ অক্টোবর ২০২৫ খ্রি. হজের নিবন্ধন কার্যক্রম শেষ হবে। ১২ বছর ও তদূর্ধ্ব বয়সের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি ২০২৬ সনের হজে গমন করতে পারবেন।

এসময় ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদারসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com