1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ 

গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে যুবকের হাতে গুলি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা গুয়াগাছিয়ায় পূর্ব শক্রতার জেরে যুবকের হাতে গুলি করেছে করেছে প্রতিপক্ষের লোকজন।

গুলিবিদ্ধ ঐ যুবকের নাম মাসুদ রানা(৩১),সে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চর  শিমুলিয়া গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।

গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর ভাষারচর গ্রামের দক্ষিণ পাশের নদীর পাড়ে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাসুদ রানা বলেন,মতলব(উ:) উপজেলার কালীবাজার সংলগ্ন নদীতে মাছের ঝোঁপ/ছোপে কাজ করার সময় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী জিতু রাঢ়ী বাহিনীর সদস্য সাব্বির,জিহাদ, কুদ্দুসসহ ১০/১২ জনের একটা দল ট্রলারে করে এসে আমাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে তুলে  নিয়ে যায় পরে ভাষায়চর নদীর পারে কয়েক জন বাম হাত চেপে ধরে হাতে অস্ত্র ঠেকিয়ে গুলি করে আমার অপরাধ আমি ৭/৮ বছর আগে তাদের বিরুদ্ধে একটি মামলায় সাক্ষ্য দিয়েছিলাম।

বিষয়টা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর দ্বায়িত্বরত চিকিৎসক ডা:আশরাফুল আলম শুভ বলেন,আহত ঐ যুবকের হাতে পোড়ার চিহ্ন রয়েছে,যা গুলিরবিদ্ধের ঘটনা হতে পারে,তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

অভিযুক্ত জিতু রাঢ়ী বলেন,বিষয়টা তিনি জানেনই না,তাই জড়িত থাকার প্রশ্নই উঠে না, তাছাড়া মাসুদের সাথে আমাদের কোন শক্রতা নেই,সে স্থানীয় ডাকাত দলের সদস্যদের আত্নীয় তাই আমাদের সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অপ প্রচার চালাচ্ছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,প্রত্যন্ত গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের পর এক গ্রুপ বিতাড়িত হলে শীর্ষ নৌ ডাকাত জিতু বাহিনী আবারও সক্রিয় হয়ে,ক্রমশ তাঁরা চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রনে মরিয়া হয়ে উঠে,ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মারামারি, চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।

বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন,ঘটনাটা কোথায় আমরা এখনো নিশ্চিত নই,আমরা ভুক্তভোগীর বাবা মার সাথে কথা বলেছি তাঁরা তো বিষয়টা জানেনই না তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com