1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান-গাজীপুর সংবাদ  জামালপুরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হত্যা মামলা, এলাকায় তোলপাড়-গাজীপুর সংবাদ  Online vs Traditional Poker: How to Bet with Foreign Companies Without a Deposit ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক-গাজীপুর সংবাদ  জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুরের কমিটি গঠিত আরজু আকন্দ সভাপতি ॥ হানিফ উদ্দিন সেক্রেটারি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৭২ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার:

দীর্ঘদিন পর বিভিন্ন দাবি আদায় ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে জামালপুরে দলিল লেখক সমিতির জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সর্বসম্মতিক্রমে ৮১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ আরজু আকন্দ আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ হানিফ উদ্দিন।
এ উপলক্ষে গতকাল শনিবার সকালে জামালপুর শহরের লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কের অডিটোরিয়ামে জামালপুর জেলা দলিল লেখক সমিতি এক সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আরজু আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব আলহাজ্ব এম.এ রশিদ। এসময় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব কে. এস হোসেন টমাস,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালপুর শহর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী, জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, বাংলাদেশ দলিল লেখক সমিতির ঢাকা বিভাগের আলহাজ্ব রফিকুল ইসলাম সরকার, বাংলাদেশ দলিল লেখক সমিতি ফরিদপুর বিভাগের আলহাজ্ব নুরুল হক মিয়া, বাংলাদেশ দলিল লেখক সমিতির রংপুর বিভাগের মোস্তাফিজুর রহমান মল্লিক, বাংলাদেশ দলিল লেখক সমিতির রাজশাহী বিভাগের এস.এম আয়নাল হক, বাংলাদেশ দলিল লেখক সমিতির ঢাকা বিভাগের আলহাজ্ব মোঃ ফিরোজ আলম, বাংলাদেশ দলিল লেখক সমিতির ঢাকা বিভাগের রুহুল আমিন খান। সঞ্চালনা করেন, বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হানিফ উদ্দিন।
শেষে বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখার ৮১সদস্য বিশিষ্ট নতুন একটি কমিটির ঘোষণা করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব কে. এস হোসেন টমাস। এদিকে গতকালের দলিল লেখক সমাবেশটি জেলার দলিল লেখকদের মিলনমেলায় পরিণত হয়। উপস্থিতির মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com