1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাজীপুরের কালীগঞ্জে ৭২ ঘন্টায় হত্যা মামলার রহস্য উদ্ঘাটন।-গাজীপুর সংবাদ  ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবসে মানববন্ধন-আলোচনা সভা-গাজীপুর সংবাদ  নলুয়া বাগির ৯নংওয়ার্ডে সরকারি কালভার্ট থাকায় কৃষকের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ-গাজীপুর সংবাদ  গীতা পাঠ অনুষ্ঠিত হল ৫ লক্ষ কন্ঠে–ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।-গাজীপুর সংবাদ  ইপসা ‘র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন-গাজীপুর সংবাদ  “উপদেষ্টারা বিদেশী পোর্ট অপারেটরদের মার্কেটিং অফিসারদের মত কথা বলছে” -চট্টগ্রাম বন্দর ইস্যুতে স্টুডেন্টস ফর সভরেন্টি-গাজীপুর সংবাদ  ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তরিকুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত-গাজীপুর সংবাদ  জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ-গাজীপুর সংবাদ 

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা প্রচারে দুর্গাপুরের নাসেরায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫১ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা’ সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শাখা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে (২৭ অক্টোবর) সকালে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নাসেরা পশ্চিমপাড়া গ্রামে সকাল সাড়ে আটটায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শামসুল হক ভূঁইয়ার সভাপতিত্বে

এবং শাহাদুত জামান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা , ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল কবির সাব্বির, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুম সরকার,যুবদল নেতা ও দলিল লিখক সমিতির যুগ্ম

সাধারণ সম্পাদক মুশতাক আহমেদ প্রমুখ। এ সময়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কাপাসিয়া উপজেলা শাখার সদস্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে আগামী নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নান রিয়াজের পক্ষে উপস্থিত সকলের কাছে ভোট প্রার্থনা

করেন। বক্তারা সরকারের বিভিন্ন সমালোচনা করে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এই রূপরেখা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উক্ত উঠান বৈঠকে এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com