1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাজীপুরের কালীগঞ্জে ৭২ ঘন্টায় হত্যা মামলার রহস্য উদ্ঘাটন।-গাজীপুর সংবাদ  ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবসে মানববন্ধন-আলোচনা সভা-গাজীপুর সংবাদ  নলুয়া বাগির ৯নংওয়ার্ডে সরকারি কালভার্ট থাকায় কৃষকের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ-গাজীপুর সংবাদ  গীতা পাঠ অনুষ্ঠিত হল ৫ লক্ষ কন্ঠে–ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।-গাজীপুর সংবাদ  ইপসা ‘র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন-গাজীপুর সংবাদ  “উপদেষ্টারা বিদেশী পোর্ট অপারেটরদের মার্কেটিং অফিসারদের মত কথা বলছে” -চট্টগ্রাম বন্দর ইস্যুতে স্টুডেন্টস ফর সভরেন্টি-গাজীপুর সংবাদ  ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তরিকুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত-গাজীপুর সংবাদ  জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ-গাজীপুর সংবাদ 

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে ছাত্রশিবিরের নবীনবরণে শিক্ষার্থীদের উৎসবমুখর উপস্থিতি-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬৫ টাইম ভিউ

রাকিব উদ্দিন,চট্টগ্রামঃ

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর ক্লাসিক ওয়ার্ল্ড কনভেনশন হলে প্রায় পাঁচশো শিক্ষার্থীর অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব সাদ্দাম হোসেন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,

“বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার লগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই কাজের ধারাবাহিক ফলস্বরূপ দেশের প্রায় প্রতিটি ক্যাম্পাসে ছাত্রশিবির ছাত্রছাত্রীদের আস্থার জায়গায় পরিণত হয়েছে। আমরা আদর্শিক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী।

যারা আদর্শ দিয়ে ছাত্রশিবিরের মোকাবেলা করতে পারে না, তারাই সংগঠনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে থাকে।”

তিনি আরও বলেন, “আমরা কোন ব্যক্তিকেন্দ্রিক নয়; শুধুমাত্র রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করি। নবীর (সা.) সময়েও মুশরিকরা ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছাতে না দিতে তাঁকে ‘পাগল’, ‘জাদুকর’সহ নানা অপবাদ দিতো। আজও একই ধারা দেখা যায়।”

শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন,
“উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে কারিগরি শিক্ষার মান উন্নয়ন করে তা সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা জরুরি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত চাকসু ভিপি জনাব ইব্রাহীম হোসেন রনি এবং ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব শফিউল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com