1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরের কালীগঞ্জে ৭২ ঘন্টায় হত্যা মামলার রহস্য উদ্ঘাটন।-গাজীপুর সংবাদ  ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবসে মানববন্ধন-আলোচনা সভা-গাজীপুর সংবাদ  নলুয়া বাগির ৯নংওয়ার্ডে সরকারি কালভার্ট থাকায় কৃষকের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ-গাজীপুর সংবাদ  গীতা পাঠ অনুষ্ঠিত হল ৫ লক্ষ কন্ঠে–ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।-গাজীপুর সংবাদ  ইপসা ‘র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন-গাজীপুর সংবাদ  “উপদেষ্টারা বিদেশী পোর্ট অপারেটরদের মার্কেটিং অফিসারদের মত কথা বলছে” -চট্টগ্রাম বন্দর ইস্যুতে স্টুডেন্টস ফর সভরেন্টি-গাজীপুর সংবাদ  ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তরিকুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত-গাজীপুর সংবাদ  জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ-গাজীপুর সংবাদ 

আওয়ামীলীগের লগডাউনে কোনো মানুষ নেই—এ্যানি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৩ টাইম ভিউ

নজির আহম্মদ লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগের ঘোষিত লকডাউনে কোনো মানুষ নেই। তারা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে কিছু ছবি বানিয়ে লকডাউন পালন করছে।

কয়েকজন নেশাগ্রস্ত ও উচ্ছৃঙ্খল তরুণকে টাকার বিনিময়ে ভোররাতে গোপনে প্রধান সড়কে নিয়ে গিয়ে একটি ঝটিকা মিছিল ও বাসে আগুন দিয়ে ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে তারা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের জনতা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার চরশাহী ইউনিয়নের কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ১৯৪৭ সালের আওয়ামী লীগ, তাদের নেত্রী শেখ হাসিনা- পালিয়ে যেতে হবে কেন? তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন, নিজের ভোটে নিজে প্রধানমন্ত্রী ছিলেন।

কিন্তু তিনি হয়ে গেছেন রাতের অন্ধকারের প্রধানমন্ত্রী, দখলদারিত্বের প্রধানমন্ত্রী। তাহলে পালাতে হলো কেন? তিনি সঠিক রাজনীতি করেননি, অন্যদেরকে ও রাজনীতি করতে দেননি। আমাদেরকেও রাজনীতি করতে দেননি।

এই কারণেই বিএনপির নেতৃত্বের সাথে সব রাজনৈতিক দল একত্রিত হয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছ। তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছিলেন-যারা বাসে আগুন দেবে, তাদের আগুনে তাহাদেরকে পুড়িয়ে দেওয়া হবে।

এখন তো তিনি নিজেই নেই। পালানোর আগে নিজের আত্মীয়স্বজনদের বিদেশে পাঠিয়ে দিয়েছেন। শেখ হাসিনা বলেছিলেন, তিনি পালান না, কিন্তু তিনিই পালিয়ে গেছেন। অথচ এই প্রজন্ম পালায়নি, তারাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে।

হাসিনার শাসনামলে অনেক নেতাকর্মীর ওপর হামলা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, অনেক পরিবার গুম ও খুনের শিকার হয়েছে। স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ দুর্নীতি, দুঃশাসন ও সন্ত্রাসের মাধ্যমে দেশ চালিয়েছে। তাদের হাতে ছিল মুজিব বাহিনী ও রক্ষী বাহিনী।

নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি শিব্বির মাহমুদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেল্লাল হোসেন, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু এবং জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com