1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শীত পড়ার সাথে সাথে ভিন দেশীরা- শীতের পোশাক সাজিয়ে বসে কলকাতায়।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৪০ টাইম ভিউ

আজ ১৫ ই নভেম্বর শনিবার।, শীত পড়ার সাথে সাথেই ভিন দেশী মানুষেরা শীতের পোশাক নিয়ে কলকাতার বিভিন্ন পার্কে পসরা সাজিয়ে বসে আছেন। এই শীতের তিন মাস যাবৎ তারা কলকাতায় থাকবেন এমনটাই জানালেন।

ছোট থেকে বড় হবার জন্য গরমের পোশাক সাজিয়ে রেখেছেন, নভেম্বর থেকে শুরু হয়েছে তাদের এই পোশাকের মেলা, রয়েছি টুপি, সোয়েটার, শাল কম্বল ও গরমের বিভিন্ন সামগ্রীর পোশাক।

প্রতি বছরের ন্যায় এই বছরও সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু করে বিডন স্ট্রিট ও অন্যান্য বেশ কয়েকটি পার্কে এই শীতের পোশাকের মেলা বসেছে।‌

বিভিন্ন জায়গা থেকে ক্রেতারাও শীতের প্রয়োজনীয় জিনিস কিনতে ভীড় জমাচ্ছেন দোকানে দোকানে, এবং এই বছর শীতের নতুন পোশাক কি, সেটাও ক্রেতারা জানার চেষ্টা করছেন,

ভিনদেশীরা শীতের পোশাক নিয়ে কেউ এসেছেন, দার্জিলিং থেকে, কেউ এসেছেন শিলিগুড়ি, কেউ এসেছেন হিমাচল প্রদেশ, কেউ এসেছেন ত্রিপুরা থেকে, নেপাল ও চায়না থেকে, তাদের দেশের নিত্য নতুন শীতের পোশাক নিয়ে,

তবে ভিনদেশী বিক্রেতাদের কাছে জানা গেল, এক একটা জিনিস ও কোয়ালিটির উপর দাম, তবে কলকাতায় যে সকল শীতের পোশাকের দাম নেয়, তার থেকে অনেকটাই কম দামে পাওয়া যায় এই ভিনদেশীদের কাছ থেকে, এমনটাও জানালেন ক্রেতারা কিনতেছে, এখানে জিনিসগুলি খুব ভালো পাওয়া যায়। কলকাতায় বেশি পয়সা দিও এই ধরনের জিনিস পাওয়া যায় না বললেই বলা যায়।

এখানে ছোটদের গরমের পোশাক, ৩০০ টাকা থেকে শুরু করে 2000 আড়াই হাজার টাকা দামের রয়েছে,
এবং বড়দের পোশাক ৬০০ থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত রয়েছে। প্রায় ৫০ থেকে ৬০ খানি স্টল রয়েছে এই পার্কে। থাকছে প্রতিদিনই খোলা। এই মেলা চলবে জানুয়ারি পর্যন্ত।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com