1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাজীপুরের কালীগঞ্জে ৭২ ঘন্টায় হত্যা মামলার রহস্য উদ্ঘাটন।-গাজীপুর সংবাদ  ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবসে মানববন্ধন-আলোচনা সভা-গাজীপুর সংবাদ  নলুয়া বাগির ৯নংওয়ার্ডে সরকারি কালভার্ট থাকায় কৃষকের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ-গাজীপুর সংবাদ  গীতা পাঠ অনুষ্ঠিত হল ৫ লক্ষ কন্ঠে–ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।-গাজীপুর সংবাদ  ইপসা ‘র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন-গাজীপুর সংবাদ  “উপদেষ্টারা বিদেশী পোর্ট অপারেটরদের মার্কেটিং অফিসারদের মত কথা বলছে” -চট্টগ্রাম বন্দর ইস্যুতে স্টুডেন্টস ফর সভরেন্টি-গাজীপুর সংবাদ  ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তরিকুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত-গাজীপুর সংবাদ  জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ-গাজীপুর সংবাদ 

তাহিরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৩৫ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি:

২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সুনামগঞ্জের তাহিরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,সাংবাদিক বাবরুল হাসান বাবলু, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বোরো আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ বছর ১ হাজার ৩৫০ জন কৃষকের মধ্যে সরকারি প্রণোদনার অংশ হিসেবে ২ কেজি হাইব্রিড বোরো ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকারের এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন,কৃষকদের উৎসাহিত করা এবং তাদের আর্থিক বোঝা কমাতে সরকার নিয়মিতভাবে এ ধরনের প্রণোদনা দিয়ে যাচ্ছে। এতে চাষাবাদের গতিশীলতা বাড়বে এবং খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকৃত কৃষকরা। তাদের ভাষায়,মৌসুম শুরুর আগেই এ সহায়তা পাওয়ায় চাষাবাদ আরও সহজ ও কম খরচে করতে পারবো।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত জুনাব আলী বলেন,কৃষকরা সময়মতো বোরো ধানের বীজ পাওয়ায় তারা সময়মতো ধান বুনতে পারবে।তিনি বলেন প্রকৃত কৃষকরা যেন ধানের বীজ পায় সেদিকে খেয়াল রাখতে হবে।সময়মতো বোরো ধানের বীজ পাওয়ায় কৃষকরা উপকৃত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com